সালমান হোসেন,জুড়ী প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদর ভোগতেরা গ্রামে নবপ্রতিষ্ঠিত সিকন্দর মাহমুদা উচ্চ বিদ্যালয়ে এক ইংল্যান্ড প্রবাসী ও বিদ্যালয়ের প্রতিষ্টাতা সদস্য ইসলাম উদ্দিন পংকি কে সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ সোমবার ( ১৮ জুলাই) সকালে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্টাতা মোঃ তুতিউর রহমানের সভাপতিত্বে সহকারী শিক্ষক এম এ মকসুদ জুনেদ এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা।
সম্বর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীর্ঘদিন স্পেন মাদ্রিদ বসবাসরত সদ্য ইংল্যান্ড প্রবাসী ও অত্র বিদ্যালয়ের প্রতিষ্টাতা সদস্য ইসলাম উদ্দিন পংকি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মাসুক মিয়া,উপজেলা আঃলীগের সহ সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জাকির আহমদ কালা,জায়ফরনগর ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক ও কমিটির সদস্য আব্দুল কাদির দারা, গ্রামীণ ব্যাংকের উপপরিচালক (অবঃ) ও কমিটির সদস্য মোঃ মুজিবুর রহমান, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল মন্নান,জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি ও কমিটির সদস্য সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী সেলিম উদ্দিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন।
সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক আমিরুল ইসলাম।
সভায় সম্বর্ধিত অতিথি ইসলাম উদ্দিন পংকি কে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে সম্মাননা প্রদান করা হয়।