মুহাম্মদ দিদার হোসাইনঃ
চট্টগ্রামের বাঁশখালী প্রেসক্লাবের সেক্রেটারি ও দৈনিক সমকালের বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক আব্দুল মতলব কালু আগামীকাল (বুধবার) সকালে পবিত্র ওমরাহ হজ্জ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন।
সাংবাদিক আব্দুল মতলব কালু প্রায় তিনযুগ সময় ধরে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন, বর্তমানে দৈনিক সমকাল পত্রিকার বাঁশখালী প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত বাঁশখালী প্রেসক্লাবের সেক্রেটারি হিসেবে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করেন, বর্তমানেও তিনি বাঁশখালী প্রেসক্লাবের সেক্রেটারি হিসেবে দায়িত্বে রয়েছেন।
বুধবার (১৬ অক্টোবর) পবিত্র ওমরাহ হজ্জ পালনের উদ্দেশ্যে সকাল ১১ টায় চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বাংলাদেশ বিমান যোগে সৌদি আরবে রওয়ানা করবেন এবং ওমরাহ হজ্জ পালন শেষে আগামী ৩০ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। ওমরাহ হজ্জ পালনে যাত্রার প্রাক্কালে বাঁশখালী প্রেসক্লাবের সকল সদস্য, বন্ধু -বান্ধব, সহকর্মী ও শুভানুধ্যায়ীসহ সকলের কাছে দোয়া কামনা করেন সাংবাদিক আব্দুল মতলব কালু।