প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৭:১৫ পি.এম
বাঁশখালীতে নাশকতা মামলার এক আসামী পুলিশে গ্রেফতার
মুহাম্মদ দিদার হোসাইনঃ
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে নুর মোহাম্মদ (৫৪) নামে নাশকতা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী নুর মোহাম্মদ বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ১ নং ওয়ার্ড পশ্চিম মনকিরচর এলাকায় সাদেক আলীর বাড়ীর মৃত আবুল কাশেমের পুত্র।মঙ্গলবার (১৮ মার্চ) এস আই ইমাম হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।এবিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ- আদালতে সোপর্দ করা হয়েছে।
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত