আফনান চৌধুরী :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বাঁশখালী উপজেলা বিএনপি পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে দরিদ্র ও অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। গতকাল শুক্রবার কালীপুর ইউনিয়নের গুনাগারি এলাকায় বাঁশখালী উপজেলা বিএনপি'র পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এবিষয়ে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে দরিদ্র ও অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ চলমান থাকবে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জননেতা মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম বাহাদুর আলম হিরণ, শীলকূপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা: ইউনুছ, কালিপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাপলা, বিএনপি নেতা মো: আলী ও বাঁশখালী উপজেলা সেচ্চাসেবক দলের আহবায়ক হেফাজ উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা জায়েদ প্রমুখ।