মুহাম্মদ দিদার হোসাইনঃ
চট্টগ্রামের বাঁশখালীতে মাটি খেকো সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে গভীর রাতে নির্ঘুমে সফল অভিযান পরিচালনা করেন প্রশাসন,বিক্রয়ের উদ্দেশ্যে কৃষি জমির উপরিভাগ থেকে টপসয়েল (মাটি) কেটে স্তুপ করে রাখার দায়ে শফিউল আজম (৪৭) নামে এক ব্যক্তির কাছ থেকে ২লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১০ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার পূর্ব পুঁইছড়ি এলাকায় আবাদযোগ্য কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ওমর সানী আকন এর নেতৃত্বে তাতক্ষণিক ভাবে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়, প্রশাসনের উপস্থিতি টের মাটি খেকোরা পালিয়ে গেলেও কৃষি জমির উপরিভাগ থেকে টপসয়েল (মাটি) কেটে স্তুপ করে রাখার দায়ে শফিউল আজম নামে এক লোককে ২লাখ টাকা জরিমানা করে প্রশাসন এবং জরিমানাকৃত অর্থ তাৎক্ষণিক ভাবে আদায় করা হয়েছে বলে প্রশাসন সুত্রে জানা গেছে। প্রশাসনের সফল এঅভিযানকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।
জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন। তিনি বলেন, পাহাড়ি পরিবেশ ও কৃষি জমি রক্ষায় জনস্বার্থে প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।অপরাধীরা যতই শক্তিশালী হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আনা হবে।