দৈনিক সবুজ বাংলা ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম বাঁশখালী উপজেলার বৈলছড়ী ইউনিয়ন শাখা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. ফজলুল কাদের আহ্বায়ক এবং আবুল কালামকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত একমিটির অনুমোদন দেয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম বাঁশখালী উপজেলা শাখা বিএনপির আহ্বায়ক মাস্টার মোহাম্মদ লোকমান এবং সদস্য সচিব রেজাউল হক চৌধুরীর যৌথ স্বাক্ষরিত অনুমোদিত ও ঘোষিত একমিটিতে মো.শাহ্ আলম, ডা. আজিজুল হক, আবুল কাশেম, হাফেজ মো. রমিজ উদ্দিন মেম্বার, রফিক আহমদ, নুরুল হক ও মো. শওকতুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
বৈলছড়ী ইউনিয়ন শাখা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ কমিটির সবাইকে অভিনন্দন জানিয়েছে বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি ২০২৫ ইং তারিখে বাঁশখালী উপজেলা শাখা বিএনপির আহ্বায়ক মাস্টার মোহাম্মদ লোকমান এবং সদস্য সচিব রেজাউল হক চৌধুরী যৌথ স্বাক্ষরে বৈলছড়ী ইউনিয়ন শাখার বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত একমিটির অনুমোদন দেয়া হয়।