আফনান চৌধুরী, বাঁশখালী :
বৈষম্য বিরোধী ছাত্র -জনতার আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী ও স্বৈরাচার শাসকের পেটোয়া বাহিনী পুলিশের গুলিতে নিহত বীর শহীদদের স্মরণে চট্টগ্রামের বাঁশখালী পুকুরিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল ও জেয়াফত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৯ আগস্ট (শুক্রবার) বিকেলে পুকুরিয়া ইউপিস্থ চৌমুহনী চৌধুরী পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে মাস্টার মিনহাজুল হক ও জাহেদুল আলমের সঞ্চালনায়, উপজেলা শুরা ও কর্মপরিষদের সদস্য সাবেক চেয়ারম্যান মজলুম জননেতা নুরুল আমিন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন,উপজেলা জামায়াতের সেক্রেটারি ও গণ্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মৌলানা আরিফ উল্লাহ,বাঁশখালী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা জুবায়ের ইসলাম, জামায়াত নেতা মোঃ ইলিয়াস আরব,ইউনিয়ন সভাপতি হাফেজ জিয়াউল হক চৌধুরী, ইউনিয়ন সেক্রেটারি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি রাহবারে আলম, আলী আহমেদ,মাওলানা সোলতান মাহমুদ,শ্রমিক নেতা ফৌজুল আজীম,নাঈম উদ্দিন চৌধুরী সহ ইউনিয়ন ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,সংস্কারের যুদ্ধে আমরা আছি, থাকবো। , বুদ্ধি দিয়ে যুদ্ধ করেছে ছাত্রসমাজ। বৈষম্য থেকে দেশকে রক্ষা করার জন্য ছাত্র ও যুব সমাজের যে প্রত্যাশা, এদেশের ১৮ কোটি মানুষের যে প্রত্যাশা, আমার এবং আমাদের দলের সেই একই প্রত্যাশা। সে প্রত্যাশা হচ্ছে দেশে ইনসাফ কায়েম করা। বেইনসাফি দূর করা, বৈষম্য দূর করা এবং মানুষের নায্য অধিকার সুনিশ্চিত করা।
বক্তারা আরও বলেন, বিভিন্ন ধর্মাবলম্বীদের যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে আমরা লাঠি হাতে দিয়ে পাহারাদার বসিয়েছি। গত চার দিন ধরে তারা দিবারাত্রি পাহারা দিচ্ছে। তাদের মধ্য থেকে অথবা সাধারণ নাগরিকদের মধ্য থেকে কেউ যদি নিরাপত্তাহীনতা অনুভব করে তাদের সাহায্যের জন্য আমরা হেল্পলাইন ওপেন করেছি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসকল ছাত্র-জনতা মৃত্যু বরণ করেছে তারা আমাদের বীর! তাদের এই আত্মত্যাগের মাধ্যমেই বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হলো। দেশের মানুষের বাক্ স্বাধীনতা ফিরে এসেছে। নিহতদের জন্য আমাদের দোয়া। মহান আল্লাহ যেন সকলকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতবাসী করেন।