মুহাম্মদ দিদার হোসাইনঃ
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহীদদের স্মরণে বাঁশখালী উপজেলা পরিষদস্থ শহীদ মিনারে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে উপজেলা প্রশাসন।
১৬ ডিসেম্বর (সোমবার) ভোরে চট্টগ্রাম বাঁশখালী উপজেলা পরিষদ মাঠে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে মহান বিজয় দিবসের সূচনা হয়, পরে উপজেলা পরিষদ মাঠস্থ শহীদ মিনারে ফুল দিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৭১ এর বীর শহীদদের প্রতি এশ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা সব্যসাচী নাথ, কৃষি কর্মকর্তা আবু ছালেক, থানা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সপন নন্দ্বী, পল্লী বিদ্যুতের ডিজিএম রীশু কুমার ঘোষ, নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা, যুব উন্নয়ন কর্মকর্তা শাওকতুজ্জামান, বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত সুধাংশু শেখর হালদার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ মিজানুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক,মানবিক সংগঠন এবং বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা আলাদা-আলাদাভাবে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।