
আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) :
দক্ষিণ চট্টগ্রামে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে বাঁশখালী উপজেলার বিস্তীর্ণ জনপদ। স্মরণকালের ভয়াবহ এ দুর্যোগে পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। এমন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন শাখা।
বাঁশখালীর সাংসদের পক্ষ থেকে জামায়াতে বিশেষ টিম পুকুরিয়া ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
বৃহস্পতিবার পরিদর্শন করেন ইউনিয়ন জামায়াতের এক বিশেষ টিম।তারা বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। জামায়াতে ইসলামী সবসময় অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
বন্যার কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গ্রামগুলোর সংযোগ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, খাদ্য ও চিকিৎসাসেবার সংকট।
এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য, পুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সিকদার,ইউনিয়ন জামায়াতের সভাপতি দেলোয়ার হোসেন, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা জাহেদুল আলম, মাষ্টার মিনহাজ উদ্দিন,মাষ্টার রাজ উদ্দিন, শিবির সভাপতি সাফুয়ানুল হক,শিবির সেক্রেটারি তাওহীদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে নেতৃবৃন্দ বন্যাকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেন
স্থানীয়রা জানান, দুর্যোগের এই কঠিন সময়ে জামায়াতে ইসলামীর এমন মানবিক উদ্যোগ পানিবন্দি মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। তাঁর এই কার্যক্রমে সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকেও বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।
Leave a Reply