1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১০৪ বার পঠিত

আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) :

চট্টগ্রামের বাঁশখালীতে ৭০ পিস ইয়াবাসহ মিনার চৌধুরী প্রকাশ ইমন (২৭) ও মো. আকিব হোসেন (৩২) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।
শনিবার (৯ মে) গভীর রাতে উপজেলার বাহারছড়া ইউপির ৭নং ওয়ার্ডের ইলশা এলাকার বকশী হামিদের নতুন বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই মাদককারবারি দীর্ঘদিন ধরে বাঁশখালীতে প্রকাশ্যে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিলেন।

গ্রেফতারকৃত: মো. মিনার চৌধুরী প্রকাশ ইমন বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম ইলশা এলাকার মৃত আলী আহম্মদের ছেলে ও আকিব হোসেন একই এলাকার নুরুল হকের ছেলে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইলশা এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park