
আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) :
টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত মানুষের খোঁজ খবর ও ত্রাণ সহয়তা দিতে মঙ্গলবার দুপুরে বন্যাকবলিত এলাকা পরিদর্শন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি বলেন,বর্তমান সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা ও দায়িত্ববোধ নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি বন্যার্ত মানুষের পাশে রয়েছে।পরিশেষে তিনি বাহারছড়া ইউনিয়ন পশ্চিম বাশখালা এলাকায় খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম এমপি, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম,অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মোঃ কামরুজ্জামান, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ রুহুল আমীন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর সানি আকন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাহমুদুল হাসান, থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রবিউল হক, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাষ্টার লোকমান, দক্ষিণ জেলা বিএনপি নেতা এডভোকেট শওকত, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, বাহারছড়া ইউপির চেয়ারম্যান ইউনুস মুন্সি, জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিম প্রমূখ।
প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ শুরু হওয়ার পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। আমি যেই জায়গায় দাড়িয়ে আছি সেই জায়গায় কোমর পর্যন্ত পানি ছিল। হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে আছে। বর্তমান পরিস্থিতিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যার্তের পাশে রয়েছে।
তিনি আরো বলেন, আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি দেশের মানুষের কল্যাণে ২৪ ঘণ্টা চিন্তা করেন। সরকার যে কোনো দুর্যোগে আপনাদের পাশে আছে। আপনাদের জন্য যা যা প্রয়োজন, সরকার তা দিতে প্রস্তুত।
Leave a Reply