1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান

  • আপডেট সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পঠিত

আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) :

দক্ষিণ চট্টগ্রামে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে বাঁশখালী উপজেলার বিস্তীর্ণ জনপদ। স্মরণকালের ভয়াবহ এ দুর্যোগে পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। এমন পরিস্থিতিতে অসহায় মানুষের খোঁজখবর নিতে শুক্রবার(১০ জুলাই) সকালে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান (এমপি)।

সকাল সাড়ে ৯টার দিকে তিনি উপজেলার কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরী লাউব্বার দোকানসংলগ্ন জেলে পাড়ায় পৌঁছে বন্যাকবলিত মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি পরনের জামা খুলে কোমরপানিতে নেমে পড়েন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বন্যায় ক্ষয়ক্ষতির বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। পাশে থাকার আশ্বাস প্রদান করেন। তাৎক্ষণি ত্রাণ সহায়তাও প্রদান করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম আঞ্চলিক টিমের পরিচালক মাওলানা শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর পরিবেশবিদ নজরুল ইসলাম, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম আঞ্চলিক টিমের সদস্য অধ্যাপক জাফর সাদেক, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, ডাকসুর জিএস এস. এম. ফরহাদ, দক্ষিণ জেলা শুরা ও কর্মপরিষদের সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল,উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আরিফ উল্লাহ, দক্ষিণ জেলা শিবির সভাপতি ফরমানুর রহমান জাহিনসহ জামায়াত ও শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শন শেষে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান(এমপি) বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। এ ধরনের সংকট মোকাবিলায় সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও মানবিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এরপর তিনি সাতকানীয়া-লোহাগাড়া বন্যাকবলিতদের খোঁজখবর নিতে ছুটে যান। সেখানে থেকে ফিরে তিনি বাঁশখালীর বাণিগ্রাম কুইন প্যালেস কমিউনিটি সেন্টারে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park