
আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) :
বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার(ওয়েলফেয়ার) সোসাইটি বাঁশখালী উপজেলার উদ্যোগে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৭ জুন বাঁশখালীর চেচুরিয়া এস,কে,বি কনভেনশন হল সেন্টারে অনুষ্ঠিত সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ ফাররুক আহামেদ ফারুক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ
ডাঃ মিনহাজুল হক।
বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার(ওয়েলফেয়ার) সোসাইটি বাঁশখালী উপজেলা সভাপতি চিকিৎসক আশেক এলাহী রনি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চিকিৎসক এস. এন রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মিন্টু ধর, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা: আসিফুল হক,বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার
(ওয়েলফেয়ার) সোসাইটি জেলা সভাপতি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুনির উদ্দিন চৌধুরী(MPH), কার্যকরী সভাপতি চিকিৎসক আমিনুল ইসলাম আমিন।
Leave a Reply