
আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) :
দক্ষিণ চট্টগ্রামে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে বাঁশখালী উপজেলার বিস্তীর্ণ জনপদ। স্মরণকালের ভয়াবহ এ দুর্যোগে পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। এমন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বাঁশখালীর তরুণ মানবিক চিকিৎসক ডা. দিদারুল হক সাকিব।
সোমবার (১৩ জুলাই) উপজেলার শেখেরখীল ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিজস্ব অর্থায়নে ৫০০ বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে কোমরসমান পানিতে নেমে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেন।
এমন দুর্যোগে মানবিক উদ্যোগ নিয়ে মাঠে নেমেছেন ডা. দিদারুল হক সাকিব। তিনি স্থানীয় সেচ্ছাসেবকদের নিয়ে দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করছেন।
ত্রাণ বিতরণ শেষে ডা. দিদারুল হক সাকিব বলেন, ‘বাঁশখালীর মানুষ আজ কঠিন দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে। একজন চিকিৎসক হিসেবে মানবিক দায়বদ্ধতা থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। দুর্যোগ মোকাবিলায় সমাজের বিত্তবান ও সামর্থ্যবান সবাইকে এগিয়ে আসতে হবে। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘এই সহায়তা অব্যাহত রাখার চেষ্টা থাকবে। পাশাপাশি সবাইকে বন্যাকবলিত মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।’
স্থানীয়রা জানান, দুর্যোগের এই কঠিন সময়ে ডা.দিদারুল হক সাকিবের এমন মানবিক উদ্যোগ পানিবন্দি মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। তাঁর এই কার্যক্রমে সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকেও বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।
Leave a Reply