1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আনোয়ারায় বাস-সিএনজি (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২০৮ বার পঠিত

মোঃ জাবেদুল ইসলাম,আনোয়ারাঃঃ

আনোয়ারা – বাঁশখালী পিএবি সড়কের সরকার হাট আল-আমিন কমিউনিটি সেন্টারের পাশে বাস-সিএনজি (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে শাকিলা আক্তার (২৫) নামের এক নারী যাত্রী নিহত হয়েছেন।

নিহত যাত্রী শাকিলা আক্তার (২৫) বারশত ইউনিয়নের গোবাদিয়া গ্রামের হাজী বদিউল আলম বাড়ির মোস্তফা কামালের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সরকার হাট আল-আমিন পাশে বাস-সিএনজি (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনা স্থানের সিএনজি অটোরিকশা যাত্রী শাকিলা আক্তার (২৫) নারী যাত্রী নিহত হয়েছে। নিহত যাত্রী তার একমাত্র শিশু সন্তানকে নিয়ে বাঁশখালী উপজেলায় ডাক্তার দেখাতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূঘটনা কবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park