1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনার আনোয়ারা উপজেলার ইউপি সদস্যের মৃত্যু

  • আপডেট সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১৫৭ বার পঠিত

 

মোঃ জাবেদুল ইসলাম,আনোয়ারাঃঃ
কর্ণফুলীর বড়উঠান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আনোয়ারা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবু সনজিৎ দাশ (রঘু) (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২৯ অক্টোবর) বেলা একটার দিকে ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ২৩ অক্টোবর রবিবার কর্ণফুলী উপজেলার বড় উঠান এলাকায় মোটরসাইকেলের সাথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সদস্য বাবু সনজিৎ দাশ (রঘু) মারাত্বক আহত হন। পরে তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নগরীর ম্যাক্স হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলে ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার দুপুরে তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার দেব ।
৬নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য বাবু সনজিৎ দাশ (রঘু) মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় আহতের ৬ দিন পর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সবাইকে কাঁদিয়ে ইহলোকের মায়া ত্যাগ করে, না ফেরার দেশে চলে যায়। মহান সৃষ্টিকর্তা তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park