1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারের আগুনে পুড়েছে ব্যাংকসহ ১০টি দোকান

  • আপডেট সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৫৯ বার পঠিত

মোঃ জাবেদুল ইসলাম,আনোয়ারাঃঃ আনোয়ারা উপজেলার প্রাণকেন্দ্র, চাতরী চৌমুহনী বাজারে আগুন লেগে ব্যাংক হোটেলসহ দশটি দোকান পুড়ে ছাই । এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

সোমবার ( ৭ নভেম্বর) দিনগত রাত বারোটা ১০ মিনিটের দিকে চাতরী চৌমুহনী বাজারে অভিজাত হোটেল “ভোজন বাড়ি”র নিচে এক ঝাল বিতান থেকে এই আগুনের সুত্রপাত হয়েছে বলে জানা যায়।

এসময় আগুনে ভোজন বাড়ি হোটেল, বেসরকারি এবি ব্যাংক লিমিটেডের চাতরী চৌমুহনী শাখা, বিসমিল্লাহ মিষ্টি ভান্ডার,মোজাম্মেল’র ৪টি মুরগি দোকান, ফারুক ষ্টোরসহ আশেপাশের দশটি দোকান পুড়ে যায়।

জানা যায়, আনোয়ারা ফায়ার সার্ভিসকে জানানো হলে ঘটনা স্থানের ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আসে।তবে ফায়ার সার্ভিসের গাড়িতে পর্যাপ্ত পানি ছিল না। আবার পুনরায় গাড়িটি পানি ভর্তি করে আনা হলে ঝর্ণা মতো পানি প্রয়োগ করার দেখে ক্ষোভ প্রকাশ করতেছে স্থানীরা। আগুনের তীব্রতা বেড়ে যায় স্থানীয় ও আনোয়ারা ফায়ার সার্ভিসের লোকজন নেভাতে হিমশিম খায়।

তবে আগুন নিয়ন্ত্রণে আনোয়ারা, সিইউএফএল, লামার বাজার, বাঁশখালী, চন্দনাইশসহ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়নি বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তবে আগুনে আটকে পড়া এবি ব্যাংকের প্রহরীসহ দুইজনকে উদ্বার করে ফায়ারসার্ভিসের সদস্যরা।

স্থানীয় প্রত্যক্ষদর্শী জাহেদ নামের এক যুবক জানান, রাত ১২টার পরে ভোজন বাড়ি রেস্টুরেন্টের নিচে একটি ঝাল বিতানের চুলা থেকে আগুন লেগে চারপাশে ছড়িয়ে পড়ে। এসময় পাশের গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন লেগেও সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজ শুনা যাচ্ছিলো। পরবর্তীতে আনোয়ারাসহ আশেপাশের উপজেলা থেকে ফায়ারসার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোজন বাড়ি রেস্টুরেন্টে ও এবি ব্যাংক ছাড়াও ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হল মোঃ দিদার,ফারুক সাওদাগর, মোঃ কায়সার, মোঃ শাহেদ, মোঃ মনির, মোঃ মোজাম্মেল, নাছির উদ্দিন ও আবদুল জলিল। ক্ষয়ক্ষতির বিষয়ে ক্ষতিগ্রস্থ ভোজন বাড়ি হোটেলের ম্যানাজার মো. কামাল উদ্দিন বলেন, হঠাৎ আগুনের সূত্রপাতে আমরা কোন রকম দোকানের কর্মচারিরা বেরিয়ে পড়েছি কোনো মালামাল বের করা সম্ভব হয়নি। আগুনে আনুমানিক ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এবি ব্যাংকের ম্যানাজার মোঃ ফারহান বলেন, আগুনে ব্যাংকে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে এখনো তদন্ত চলছে।

এবিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, রাত ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে তৎক্ষনাৎ আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এবং আশেপাশের ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের সহযোগিতায় ৩ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়। আগুনে ক্ষয়ক্ষতি এবং সূত্রপাতের বিষয়ে এখনো তদন্ত চলমান রয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park