1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১৫৬ বার পঠিত

দিদার হোসাইন,স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাবেক সফল সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী (এমপি) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
৮ নভেম্বর(মঙ্গলবার) দুপুর ১টা ৪০ মিনিটে চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানান মরহুমের ছেলে মোঃ মেশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
আগামীকাল(বুধবার) সকাল ১০টায় চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং দুপুর ২ টায় বাঁশখালী সরকারি আলাওয়াল ডিগ্রী কলেজ প্রাঙ্গণে ২য় নামাজে জানাজা ও বিকেলে ৪টায় বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে বাঁশখালীর কালীপুর ইউপির পশ্চিম গুনাগারি ২নং ওয়ার্ড এলাকার নিজ বাসভবনস্থ জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁহার পিতা মরহুম মোহাম্মদ মিয়া চৌধুরীর কবরের পাশে মরহুমের মরদেহ সমাহিত করা হবে।
মৃত্যুকালে তাঁহার বয়স ছিলেন ৭২ বছর।তিনি টানা চার চার বার চট্টগ্রাম(১৬)বাঁশখালী থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।পারিবারিক জীবনে তাঁহার তিন ছেলে, দুই মেয়ে এবং স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে যান।

জাফরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে রাজনৈতিক দলীয় নেতা-কর্মীরা সহ বাঁশখালীর বিভিন্ন মহল শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park