1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, চালক গুরুতর আহত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ১৮৯ বার পঠিত

আফনান চৌধুরী, বাঁশখালী :

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পিএবি সড়কে পুঁইছড়ি ইউনিয়নের প্রেম বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ছড়ায় বাঁশখালী সুপার সার্ভিস (চট্ট মেট্রো-জ, ০৫-০১৮৮) গাড়িটি উল্টে যায়।বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সকাল ১০টার সময় উপজেলার প্রধান সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নুরুল হালিম জিহাদ (৩০) নামে বাসচালক গুরুতর আহত হয়। বাসটি যাত্রীবিহীন হওয়ায় বড় ধরণের কোন দূর্ঘটনা ঘটেনি বলে জানান স্থানীয়রা।

ঘটনার প্রতক্ষ্যদর্শী জানান, চট্টগ্রাম শহরে যাওয়ার উদ্যেশ্যে যাত্রীবিহীন এই সুপার সার্ভিস প্রেম বাজার থেকে টইটং বাজার বাস স্টেশনে নাম্বার লাগানোর জন্য যাচ্ছিল। পথিমধ্যে দূর্ঘটনাবশত প্রধানসড়ক সংলগ্ন পুঁইছড়ি ছড়ায় বাসটি পড়ে উল্টে যায়। এ ঘটনায় বাসচালক নুরুল হালিম জিহাদ নামে একজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। যাত্রীবিহীন হওয়ায় বড়ধরণের দুর্ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অমিত দাশ জানান, নুরুল হালিম নামের একজন বাসচালক আহত হয়ে হাসপাতালে আসেন। তার মুখে আঘাত লাগে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে চালকের অসতর্কতাবশত নাকি গাড়ীর ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে আছে তা খতিয়ে দেখছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park