1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজারে হোটেলে বাঁশখালীর মা-মেয়ের মরদেহ

  • আপডেট সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭২ বার পঠিত

আফনান চৌধুরী :কক্সবাজার শহরের কলাতলীর সুগন্ধা এলাকার সী আলিফ হোটেল থেকে পর্যটক মা ও মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় নিহত সুমা দে’র স্বামী দুলাল বিশ্বাসকে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে চট্টগ্রাম থেকে তাকে আটক করে ট্যুরিস্ট পুলিশ।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা শাহিন অভিযুক্তকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজারের হোটেল সী আলিফ থেকে পর্যটক স্ত্রী ও মেয়ের লাশ উদ্ধারের পর থেকে পলাতক দুলাল বিশ্বাসকে গ্রেপ্তারে অভিযানে নামে ট্যুরিস্ট পুলিশের একাধিক দল। পরে তথ্যযুক্তির সহায়তায় চট্টগ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এর আগে শুক্রবার দুপুরে হোটেল সী আলিফের ৪১১নং কক্ষ থেকে মা ও মেয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে সন্ধ্যা নাগাদ মরদেহ দু’টি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

হোটেল রেজিস্ট্রারে নিহত নারীর নাম সুমা দে ও স্বামীর নাম দুলাল বিশ্বাস বলে লিপিবদ্ধ রয়েছে। তাদের বাড়ি চট্টগ্রামের বাশঁখালীর বেলগাঁ, পুকুরিয়ায়।

হোটেল সী আলিফ কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৪ ফেব্রুয়ারি দুই ছেলে, এক মেয়েসহ তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেল কক্ষ ভাড়া নেন। এরপর তারা কয়েক দিন কক্সবাজার শহরে ঘুরে বেড়ান। শুক্রবার সকালেও তাদের সবাইকে হাসিমুখে দেখেছেন হোটেলের লোকজন।পরে দুপুর ২টার দিকে হঠাৎ তাদের কক্ষের দরজা খোলা ও ভেতরে মা-মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে অন্য দুই ছেলেকে নিয়ে স্বামী আগেই পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park