1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

দুষ্টুমি করে ব্যঙ্গ করায় গন্ডামারায় ছুরিকাঘাতে বৃদ্ধা নিহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৩২৪ বার পঠিত

আফনান চৌধুরী :

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে দুষ্টুমি করে ব্যঙ্গ করে কথা বলার একপর্যায়ে ছুরিকাঘাতে বজলুল হক (৬২) নামে এক বৃদ্ধাকে খুনের ঘটনা ঘটেছে। নিহত ব্যাক্তি গন্ডামারার ৩ নম্বর ওয়ার্ডের হাদির পাড়া লাতু সিকদার বাড়ীর মৃত বশির আহমদের পুত্র। এ ঘটনার সাথে জড়িত ঘাতক একই এলাকার নুরুল আজিজ সিকদার (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার গন্ডামারা ইউনিয়নের গন্ডামারা বাজার আবু ছৈয়্যদের চা-দোকানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গন্ডামারা বাজারে ওই চা-দোকানে বজলুল হককে লক্ষ্য করে নুরুল আজিম ‘ও হামারা নবী’ বলে তাচ্ছিল্যের সাথে ব্যঙ্গ করে কথা বলে। এতে বজলুল হক প্রতি উত্তর করে বলেন- ‘পুরান পঅলে ভাত ন পার নোয়া পঅল উঠ্যসদে না।’ এ কথা বলার সাথে সাথে চা-দোকানের তরিতরকারি কাটার জন্য ব্যবহৃত ছুরি দিয়ে নুরুল আজিজ তৎক্ষণাৎ বজলুল হককে গলার বাম পাশে ছুরি দ্বারা আঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আহত অবস্থায় বজলুলকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন।উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার বজলুলকে দেখে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার খবর পেয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)কামাল উদ্দিন পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ঘাতককে আধা ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে।

বাঁশখালী থানা পুলিশ অফিসার (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম বলেন- ‘গন্ডামারা বাজারে চা-দোকানে ব্যঙ্গ করে কথা বলার একপর্যায়ে বজলুল হক নামের একজনকে ছুরি দ্বারা আঘাত করে খুনের ঘটনা ঘটায়। খুনের ঘটনায় জড়িত আসামী নুরুল আজিজকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহতের লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park