1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পটিয়া মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষককের মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২৯২ বার পঠিত

আফনান চৌধুরী :চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার মহাসড়কে ট্রাক চাপায় মাওলানা  মাহমুদুল করিম নামক এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তার কাছে পাওয়া প্রেস আইডি কার্ড ও পারিবারিক সূত্রে জানা যায়,মাওলানা  মাহমুদুল করিম সাপ্তাহিক রূপান্তর বাংলা পত্রিকার বাশঁখালী প্রতিনিধি ও কর্ণফুলী উপজেলার বাদামতল  গাউছিয়া হোছাইনীয়া সুন্নিয়া এবতেদায়ী মাদ্রাসার সুপার।

নিহত সংবাদকর্মী মাহমুদুল করিম (৩০) বাশঁখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লট চাঁনপুর জান্নাত পাড়া তথা  ১৪ নম্বর মাঠ সংলগ্ন মৃত ফজলুল করিম ও সখিনা খাতুনের ছেলে।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে,
মোটরসাইকেল নিয়ে মাহমুদুল করিম চট্টগ্রাম নগরীর
দিকে যাচ্ছিলেন।এ সময় মনসা চৌমুহনী এলাকায় একটি দ্রুতগামী ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ট্রাকের নিচে ডুকে পড়ে। এ সময় ট্রাকটির চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park