1. admin@dainiksabujbangla.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সাংবাদিক নজরুলের মায়ের ইন্তেকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

আফনান চৌধুরী :

সাংবাদিক নজরুল ইসলামের মমতাময়ী মা জয়নাব বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার দিবাগত রাত পৌনে ১২ টায়  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর।

মরহুমা জয়নাব বেগম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউপির পাইরাং গ্রামের ৯নং ওয়ার্ডের চারিয়া পাড়া গ্রামের নুরুল হকের স্ত্রী। তিনি স্বামী ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। বৃহস্পতিবার সকাল ১০ টায় পাইরাং গ্রামের চারিয়া পাড়া গ্রামের সামাজিক কবরস্থানে নামাজের জানাজার পর মরহুমার লাশ দাফন করা হয়।

দৈনিক সকালের সময়ের চট্টগ্রাম ব্যুরোর নিজস্ব প্রতিবেদক নজরুল ইসলামের মায়ের মৃত্যুতে  চট্টগ্রাম সাংস্কৃতিক মঞ্চ, পটিয়া প্রেস ক্লাব, পটিয়া রিপোর্টার্স ইউনিটি, দৈনিক সকালের সময় সম্পাদক ও প্রকাশক মো. নূর হাকিম, চট্টগ্রামের ব্যুরো প্রধান এস এম পিন্টুসহ সকালের সময় পরিবার, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিষ্টার সানজিদ রশিদ চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী মোতাহেরুল ইসলাম,  সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত, দক্ষিণ জেলা আহবায়ক আবু সুফিয়ান, দক্ষিণ জেলা জাপার সভাপতি নুরুচ্ছফা সরকার ও সাধারণ সম্পাদক আব্দু ছাত্তার রনি শোক প্রকাশ করেছেন।

এছাড়া ইসলামি ফ্রন্টের মহাসচিব স উ ম আব্দুস সামাদ, ইসলামিক ফ্রন্টের মহাসচিব জয়নাল আবেদীন জুবাইয়ের, চসিকের সাবেক মেয়র ও সাবেক এমপি মাহমুদুল ইসলাম,  সাবেক এমপি গাজী মো.শাহজাহান জুয়েল, সাবেক পটিয়া উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া, পটিয়া পৌরসভার মেয়র মো.আইয়ুব বাবুল, সাবেক মেয়র ও অধ্যাপক হারুন উর রশিদ, রেলওয়ে জার্নালিস্ট এ্যাসোসিয়েশ,জাতীয় সাংবাদিক সংস্থা, চট্টগ্রাম,  জাতীয় সাংস্কৃতিক মঞ্চ, চট্টগ্রাম জেলা শাখা, বাঁশখালী সাংবাদিক সমিতি (বাঁসাস), শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা মরহুমার আত্মার রুহের মাগফেরাত কামনা করেছেন।

ইত্তেফাক প্রতিনিধি শাহ মোহাম্মদ সফিউল্লাহ, সাংবাদিক আনোয়ারুল আজিম সাঈফী, তৃতীয়মাত্রা প্রতিনিধি সৈয়দুল আলম,দৈনিক আজাদী(অনলাইন) ও দৈনিক জনবাণী প্রতিনিধি মোঃ এরশাদ, সকালের সময় প্রতিনিধি মুহাম্মদ দিদার হোসাইন, মোঃ বাকে বিল্লাহ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য মুসল্লীরা নামাজে জানাজায় অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park