1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে পাল্টাপাল্টি মামলায় নৌকা প্রার্থীর ৮ সমর্থক কে কারাগারে প্রেরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৫০ বার পঠিত

বাঁশখালী (চট্টগ্রাম)প্রতিনিধিঃ

চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে হামলার পাল্টাপাল্টি অভিযোগ এনে মামলা করেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজিবর রহমান সিআইপি সমর্থকরা।

গত শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে বাঁশখালী থানায় মোস্তাফিজুর রহমানের ১১ সমর্থকের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ থেকে ৫০ জনকে আসামি করে মামলা করেন মুজিবুর রহমানের সমর্থক বেলাল উদ্দিন।

এর পূর্বে, বুধবার (২০ ডিসেম্বর) রাতে নয়জনের নাম উল্লেখসহ ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন নৌকার প্রার্থীর সমর্থক হারুনুর রশিদ।

বুধবার করা মামলায় ৯ অভিযুক্ত হলেন- ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফ মাইন উদ্দিন (৪১), আলমগীর কবির (৪২), আমির মিয়া (৩৬), আবদুল আউয়াল টিপু (২৮), মো. ফারুক (৪৭), মো. সিরাজ (৪২), জাহেদুল ইসলাম রুবেল (৩৪), আলী ইমন (২৩) ও মো. বেলাল (৩৪)। মামলায় ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পরবর্তীতে তারা আদালতে হাজির হয়ে জামিন পান।

অপর দিকে শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে করা মামলায় ১১ অভিযুক্ত হলেন- রশিদ আহমদ (৪০), মো. হারুন (৩৫), আনিছুজ্জামান আবিদ (৩০), মো. রেজবা (২৮), কায়জাসেদ প্রমি (২৪), মো. রাশেদ (২৬), রাশেদ (২২), মো. জমির (২৬), মুবিন (৩০),আরিফুল ইসলাম (৩৭), মো. আশেক (২৫)। এদের মধ্যে রশিদ আহমদ, মোঃ হারুন,আনিসুজ্জামান ছাড়া অপরাপর আসামিরা আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বাঁশখালী আদালতে হাজির হয়ে জামিন আবেদন এর প্রার্থনা করিলে, আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলে পাটান।

জানা যায়, গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী ও মুজিবুর রহমানের সমর্থকদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park