1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মার্কিন রাষ্ট্রদূতকে হুমকি :বাঁশখালীর আলোচিত ইউপি চেয়ারম্যান মুজিবুল বরখাস্ত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬৭ বার পঠিত

আফনান চৌধুরী :

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেঠানোর হুমকিদাতা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউপি চেয়ারম্যান সেই মুজিবুল হক চৌধুরী স্বীয় পদ থেকে বরখাস্ত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখা, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখে বাঁশখালী উপজেলার চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত সংক্রান্তে এক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে দেখা যায়, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেঠানোর হুমকি প্রদান ও অসাধাচরণের অপরাধে এবং ইউনিয়ন পরিষদে জনস্বার্থ পরিপন্থী কার্যক্রমের অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী অভিযুক্ত মুজিবুল হক চৌধুরীকে স্বীয় চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০২৩ সালের নভেম্বর মাসে হরতালবিরোধী মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকির অপরাধসহ জনস্বার্থ পরিপন্থী কার্যকর পরিচালনার অপরাধ স্বীয় পদ থেকে বরখাস্ত করা হয়েছে মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এই সংক্রান্তে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এই সংক্রান্তে তাকে জবাব দিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park