1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর ৫ জন নিহত, স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে পুরো আকাশ

  • আপডেট সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।
কক্সবাজারের ঈদগাহ এলাকায় বাস-মাইক্রো মুখামুখি সংঘর্ষে চট্টগ্রামের বাঁশখালীর ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরো অন্তত ১২ জন। হতাহতের খবর ছড়িয়ে পড়ায় স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে পুরো আকাশ।
জানা যায়, ২৯ এপ্রিল (সোমবার) বেলা সাড়ে ১১ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ের খোদাইবাড়ি এজি লুৎফুর কবির আদর্শ দাখিল মাদ্রাসা এলাকায় এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।

এই ঘটনায় নিহতরা হলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারচড়া ইউপির ইলশা গ্রামের মনির আহমেদের স্ত্রী হাফসা বেগম, খানখানাবাদ ইউপির কুফিয়া ডোংরা গ্রামের গোলাম সোবহানের ছেলে মোঃ দুলা মিয়া, বাহারচড়া ৭ নং ওয়ার্ডের ইলশা পুরাতন গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে আবু আহমদ, পশ্চিম ইলশার মৃত মাহবুবুল আলমের স্ত্রী মাহমুদা বেগম, ডোংরা চৌকিদার বাড়ির আব্দুল কুদ্দুসের স্ত্রী সায়রা খাতুন। নিহত সায়রা খাতুন এবং মাহমদা খাতুন পরস্পর মা-মেয়ে বলে জানিয়েছে স্বজনরা। মা- সায়রা খাতুনকে চোখের চিকিৎসা করাতে গিয়ে মা-মেয়ে দুজনেই প্রাণ হারিয়েছে।

এই ঘটনায় আহতরা হলেন- বাহারচড়া ৮ নং ওয়ার্ডের মৃত আকমল মিয়ার ছেলে আব্দুল মান্নান, একই ইউপির দক্ষিণ ইলশা ৫ নং ওয়ার্ডের মৃত আবু ছালেকের স্ত্রী ফাতেমা বেগম, খানখানাবাদ ইউপির ৪ নং ওয়ার্ডের মৃত দুদু মিয়ার ছেলে আব্দুর রশিদ, কাথরিয়া ২ নং ওয়ার্ডের মাতব্বর বাড়ীর  তৈয়ব আলীর স্ত্রী জাহানারা বেগম, ৩ নং ওয়ার্ড বাগমারা গ্রামের  আবুল খাইয়েরের ছেল রফিক আহমদ, একই এলাকার আব্দুল কায়ুম প্রঃ কায়ুম মিয়ার ছেলে নুরুল হোসেনসহ অন্তত ১২ জন আহত হয়েছে বলে জানা গেছে।
সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা তৎক্ষনাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকজুড়ে ছড়িয়ে পড়ায় বিষয়টি স্বজন নজরে আসে, এতে তাদের পরিবার ও স্বজনদের কান্নায় পুরো আকাশ ভারি হয়ে উঠেছে। স্থানীয় ও নিহতদের পরিবার সুত্রে জানা যায়, কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালে চোখের চিকিৎসা করতে গিয়েছিলেন তারা। চিকিৎসা শেষে বাড়ী ফেরার পথে ঈদগাহ এলাকায় বাস-মাইক্রো মাখামাখি সংঘর্ষের ঘটনার শিকার হয়েছে বলে খবর পেয়েছি।
এবিষয়ে বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) সুধাংশু শেখের হালদারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এখনো পর্যন্ত এধরণের কোন মেসেজ আমরা পাইনি। তাই সঠিক ভাবে কোন কিছু বলা যাচ্ছেনা বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park