1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে ৩ পদে ১৪ প্রার্থীর মনোনয়ন দাখিল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২১৯ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।
ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ১৪ জন প্রার্থী।

৯ মে (বৃহস্পতিবার) জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) কাছে প্রার্থীরা মনোনয়ন জমা দেন।জেলা প্রশাসন কার্যালয়ের তথ্যানুযায়ী, বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী মনোনয়ন জমা দেন।

বাঁশখালীতে চেয়রাম্যানের পদে মনোনয়ন দাখিল করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইমরানুল হক, জাহিদুল হক চৌধুরী মার্শাল, বাঁশখালীর সাবেক পৌর মেয়র শেখ ফখরুদ্দীন চৌধুরী।
ভাইস চেয়ারম্যান পদে এম.এ.মালেক, আক্তার হোসাইন, আরিফুর রহমান, ইমরুল হক চৌধুরী, মো. আরিফুজ্জামান, মো. ওসমান গণি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রেহেনা আকতার কাজমী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইয়ামুন নাহার,
নুরীমন।

বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন মোল্লা বলেন, চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। তিন পদের বিপরীতে মোট ১৪ টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে চেয়রাম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন জমা দেন। আগামী ১২ মে মনোনয়ন যাচাই বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ মে। ভোটগ্রহণ হবে ৫ জুন।
(ছবিঃ চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম, শেখ ফখরুদ্দিন চৌধুরী, মোজাম্মেল হক সিকদার, ইমরানুল হক, জাহেদুল হক চৌধুরী মার্শাল)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park