1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই, ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৯৩ বার পঠিত
মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী,চট্টগ্রাম।
চট্টগ্রামের বাঁশখালীর উত্তর পুকুরিয়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি বসতঘর পুড়ে সর্বস্ব ছাই হয়ে গেছে। সমস্ত মালামালসহ পুড়ে ছাই হয়ে যাওয়াতে নগদ টাকাসহ অন্তত ৩০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
৯ মে (বৃহস্পতিবার) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে  উপজেলার পুকুরিয়া ইউপির ৯ নং ওয়ার্ড এলাকার শাহর বাড়ীর মৃত সৈয়দ আহমেদ এর বাড়িতে এই ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্থরা হলেন, উপজেলার পুকুরিয়া ইউপির ৯ নং ওয়ার্ড এলাকার মৃত সৈয়দ আহমেদ এর ছেলে নুরুল ইসলাম, মোঃ কাওসার ও আব্দুল কাদের এর যৌথ পরিবারের ৩ টি বসতঘর পুড়ে ছাই যাওয়াতে সর্বস্ব হারিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,ঘটনার দিন রাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ায় তিনটি বসতঘরের সমস্ত মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্থ পরিবারের মোঃ কাউসার জানান, রান্নাঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ায় গ্যাস সিলিন্ডারেও আগুন লেগে যাওয়াতে মুহূর্তের মধ্যে আমাদের যৌথ পরিবারের সমস্ত মালামালসহ ৩ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তাছাড়ও আমার ঘরে ক্যাশ টাকা ছিলো ৭০ হাজার, আমার ভাইয়ের ঘরে ২২ হাজার টাকা ও ঘরের আসবাবপত্র ও সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়াতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। সর্বস্ব পুড়ে ছাই হয়ে যাওয়াতে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে রাত পোহাচ্ছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park