দৈনিক সবুজ বাংলা ডেস্কঃ
চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়াতে ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দিন এর ছেলে জয়নাল আবেদীনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, এই ঘটনায় তৎক্ষনাৎ ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।১৮ জুন (মঙ্গলবার) সকাল আনুমানিক ১০ টার দিকে উপজেলার পুকুরিয়া ইউপির এক্যাইত্ত্যা পুকুর পাড় মোনায়েম শাহ রোড়ের সামান্য দক্ষিণে প্রধান সড়কের উপর এই হামলার ঘটনা ঘটেছে।আটককৃত আসামীরা হলো, পুকুরিয়া ইউপির চন্দ্রপুর ৪ নং ওয়ার্ডের মোঃ ফরিদের পুত্র তৌকিরুল ইসলাম (২৬), মৃত মোজাহেরুল হকের পুত্র মোস্তাকিম উদ্দিন শিপু (৪৭), মোঃ শাহ জাহানের পুত্র সায়মন হাসান (২০)সহ ৩ আসামীকে দেশীয় তৈরি অস্ত্র-শস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
এবিষয়ে ভিকটিম জয়নাল আবেদীনের ছোট ভাই মোঃ কুতুব উদ্দিন বাদী হয়ে আটক ৩ আসামীসহ ৬ জনের নাম উল্লেখ পূর্বক আরো ৫/৬ জনকে অজ্ঞাতনামা হিসেবে আসামী করে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলার এজাহার ও আহতের পরিবার সুত্রে জানা যায়, ভিকটিম জয়নাল আবেদীনের কাছ থেকে আসামীরা ৫ লাখ টাকা চাঁদাবাজি করে,এতে চাঁদা দিতে অস্বীকার করায় ভিকটিম জয়নালকে পথরোধ করে এই হামলার ঘটনা ঘটিয়েছে আসামীরা। হামলার সময় ভিকটিম জয়নাল আবেদীনের কাছ থেকে আসামীরা ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলেও এজাহার সুত্রে জানা গেছে।
মামলার অপরাপর আসামীরা হলো- পুকুরিয়া ইউপির চন্দ্রপুর ৪নং ওয়ার্ডের আব্দুল মাজেদের ছেলে মোঃ মহিউদ্দীন (৩৬), মৃত মনু মিয়ার পুত্র মোঃ নুরুল আলম(৪৪),মৃত কাদের বক্সের পুত্র মোঃ ইউনুস(৫০) সহ আরো ৫/৬জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেছে ভিকটিমের ছোট ভাই কুতুব উদ্দীন।
আহতের ছোট ভাই নেজাম উদ্দিন জানান, আসামীরা সংঘবদ্ধ হয়ে ভিকটিম জয়নাল আবেদীনের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদাদাবি করে, এতে চাঁদা দিতে অস্বীকার করায় আসামীরা দেশীয় তৈরি অস্ত্র শস্ত্র নিয়ে পথরোধ করে এই হামলার ঘটনা ঘটায়। এতে দা, চুরির দিয়ে উপর্যুপরি আঘাত করায় রক্তাক্ত আহত হয়ে পড়ে ভিকটিম জয়নাল। ঘটনাস্থল থেকে স্বজনরা আহতাবস্থায় ভিকটিম জয়নালকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যায়,অবস্থা গুরুতর হওয়াতে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি। হামলার সময় আসামীরা ভিকটিম জয়নাল আবেদীনের কাছ ৮০ হাহার টাকা ছিনিয়ে নিয়েছে বলেও জানান নেজাম উদ্দিন।
এবিষয়ে রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত ইন্সপেক্টর তপন কুমার বাকচী জানান, এবিষয়ে থানায় একটি মামলা হয়েছে, ঘটনার পর তৎক্ষনাৎ ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে, অপরাপর আসামীদের আটক অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply