1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পেকুয়া রাজাখালীর নুরুল হোসেন অস্ত্রসহ বাঁশখালীতে পুলিশের জালে ধরা

  • আপডেট সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলাধীন রাজাখালীর নুরুল হোসেন অস্ত্রসহ বাঁশখালী থানা পুলিশের জালে আটক।

২১ জুন (শুক্রবার) গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ এর নির্দেশে এস আই মোঃ ফারুক উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পুঁইছড়ি ইউপির দক্ষিণ পুঁইছড়ি ফুটখালী ব্রীজের দক্ষিণে জন্নাত এ্যাগ্রো ফার্মের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে নুরুল হোসেন (৫২) নামে এক আসামীকে একটি দেশীয় তৈরি এলজিসহ গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামী নুরুল হোসেন (৫২) কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী গ্রামের ৩ নং ওয়ার্ডস্থ (আলী হোসেন এর বাড়ীর) মোঃ শফিকুর রহমানের পুত্র বলে জানিয়েছেন বাঁশখালী থানা সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ জানান, ধৃত আসামীর বিরুদ্ধে গ্রেফতার ও উদ্ধার সংক্রান্তে মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park