1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে বৈলছড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৯১ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন বৈলছড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ শাহাদাত রশিদ চৌধুরীর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা  হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালখালী পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম।

২৭ জুন (বৃহস্পতিবার) বিকেলে বৈলছড়ী পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ সেলিম উদ্দিন চৌধুরী ও আরিফ মঈনুদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মোঃ আকতার হোসাইন, মোঃ মুরিদুল আলম মুরিদ, আ ন ম ফরহাদ আলম (ফরহাদ), উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ মনসুর আলম, মাহবুবুর রহমান, মোঃ মহিউদ্দিন, মোঃ মহসিন সিরাজ, বৈলছড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক টুটুন চক্রবর্তী, মোঃ দিদারুল হক। সাবেক শ্রমিক লীগ নেতা রাশেদুল ইসলাম রাশেদ, উপজেলা যুবলীগের সদস্য মোঃ আব্দুল জব্বার, সদস্য মোঃ এরশাদ ,মোঃ নোমান, এইচ.এম মিজানুর রহমান।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন,বৈলছড়ী যুবলীগের সভাপতি প্রার্থী ও চট্টগ্রাম জহুর হকার মার্কেট ব্যবসায়ি মোঃ শাহাবুদ্দিন হিরু, সিরাজ কবির, মহিউদ্দীন মাহীসহ আওয়ামী যুবলীগের বেশ কিছু নেতৃবৃন্দরা।

সম্মেলনে বক্তারা বলেন, বাঁশখালী উপজেলা আওয়ামী যুব লীগের আহ্বায়ক কমিটির সফলতার প্রমাণ হচ্ছে বৈলছড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের মতো এতো বিশাল সুশৃঙ্খল ও সফল সম্মেলন, উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ পুরো বাঁশখালীতে সমুদ্রের ঢেউয়ের ন্যায় আওয়ামী যুবলীগের যে গণজোয়ার ফুটে উঠেছে, এই গণজোয়ারকে কোনো অপশক্তি ঠেকাতে পারবেনা। যদি যুবলীগের প্রত্যেক নেতা-কর্মীরা অন্তরে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে থাকে। আর বৈলছড়ী ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যে ৬৬ জন প্রার্থী আবেদন জমা দিয়েছে, তাদের এই আবেদন গুলো যাচাই-বাছাই করা হবে, কারা ত্যাগী, কারা রাজপথে অগ্রণী ভুমিকা পালন করে আসছে, কারই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সব কিছুই যাচাই-বাছাই করে আগামী কয়েক দিনের মধ্যে কমিটি ঘোষণা করা হবে। এতে শিক্ষিত ও ত্যাগীরাই প্রধান্য পাবে। দলের উপরস্থদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অতন্দ্র প্রহরীর মতো  ঐক্যবদ্ধ হয়ে দলের স্বার্থে রাজপথে থাকবে তারাই যুবলীগের ত্যাগী হিসেবে আগামীতে প্রধান্য পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park