1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

যুবলীগের সম্মেলনে নেতাকর্মীদের বিশাল বহরে কাথরিয়ার ইসমাইল

  • আপডেট সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৩২ বার পঠিত

দৈনিক সবুজ বাংলা ডেস্কঃ

কাথরিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সমর্থকদের বিশাল বহর নিয়ে অংশ গ্রহণ করেছে কাথরিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ ইসমাইল।

দলীয় নির্দেশনা অনুযায়ী উপজেলার কাথরিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে কাথরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১০ জুলাই ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন ও ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সম্মেলনটি জনসমাবেশে পরিণত হয়েছে। হাজার হাজার নেতাকর্মীদের সরব উপস্থিতি পরিলক্ষিত হয়।

এবারের কমিটিতে সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ ইসমাইলের নেতৃত্বে সম্মেলনে আসা নেতাকর্মীদের বিশাল বহরটি সম্মেলনে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।

উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহাদাত রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী। উদ্বোধক ছিলেন বাঁশখালী উপজেলা যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম।

উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আরিফ মঈনুদ্দিন ও সেলিম উদ্দীন চৌধুরীর যৌথ সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ সভাপতি আকতার হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুরিদুল আলম মুরাদ, নুরুল আমিন, আ ন ম ফরহাদুল আলম, বাঁশখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বক্তব্য রাখেন।

এতে বাঁশখালী উপজেলা যুবলীগের সদস্য শাহাদাত হোসাইন, খোরশেদ আলম পাশা, জাহেদুল আলম মিজান, জামাল উদ্দীন, মনছুর আলম, আবদুল জব্বার, মুজিবুল আলম, মিশুক কান্তি দে, বেলাল উদ্দীন সিকদার, ওসমান গণি, মোহাম্মদ এরশাদ, আজমিরুল ইসলাম, সাদ্দাম হোসেন,কাথরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি মাষ্টার মনজুরুল কাদের কাথরিয়া ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের, যুবলীগ নেতা  মোঃ এহাসান, মোঃ ওয়াহিদ,  মোঃ রাশেদ, মোঃ জসিম উদ্দিন, শ্রমিক নেতা নুরুল আমিন,  মোঃ সাহাবুদ্দিন। ছাত্রলীগ নেতা মোঃ শহিদুল ইসলাম, এস এম আকিদুল ইসলাম,আনিসুর রহমান সিনহা, মোঃ ওয়াহিদ, মোঃ রাশেদ প্রমূখসহ হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park