1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে পাহাড়ি ঢলের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

  • আপডেট সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।
সম্প্রতি টানা বৃষ্টির ফলে পাহাড়ি ঢলের পানিতে ডুবে বাঁশখালী উপজেলার পূর্ব পুঁইছড়ির ৫ নং ওয়ার্ডের গজনিয়া পাড়া এলাকায় মোঃ রোহান মিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যু বরণ করা মোঃ নোহান মিয়া ওই এলাকার মোঃ আমির হোসেনের ছেলে।

শনিবার (১৭) আগস্ট দুপুরে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। এছাড়াও বাঁশখালীর বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়ে পড়াতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।  প্রতিবছরই লাখ লাখ টাকার লোকসান গুনতে হয় এলাকার হাজার হাজার কৃষক পরিবারের মানুষকে।

শুক্রবার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি থামেনি এখনো, টানা বৃষ্টির ফলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার, গণ্ডামারা, বড়ঘোনা, শীলকূপ, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, পুঁইছড়ি, সরল, জলদি, পৌরসভা, বৈলছড়ী, কালীপুর, সাধনপুর, বাহারচড়া, খানখানাবাদ, কাথরিয়া, পুকুরিয়ার বিভিন্ন অঞ্চল পানি প্লাবিত হয়ে গেছে। এতে পুরো বাঁশখালীর গ্রামীণ জনপদে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

সরেজমিনে পরিদর্শনকালে গণ্ডামার, সরল, শীলকূপ, ছনুয়া, শেখেরখীল, পুঁইছড়ি, জলদি, পৌরসভা, বৈলছড়ীসহ বিভিন্ন এলাকায় ঘুরে  বাড়ী-ঘর, স্কুল, মাদ্রাসা, পুকুর, মৎস্য ঘের, দোকানপার্ট, ক্ষেতখোলা, কৃষি জমিতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গ্রামীণ জনপদে নাজুক  পরিস্থিতির কারণে অচলাবস্থা হয়ে পড়েছে।গণ্ডামারা ইউপিস্থ লালপুরী বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম চৌধুরী বলেন, একদিকে টানা বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি অপরদিকে গণ্ডামারা ব্রিজ থেকে বাংলা বাজার পর্যন্ত জলকদর খালের বাঁধ অরক্ষিত থাকার ফলে লালপুরী বাড়ীর সংলগ্ন এলাকায় জোয়ারের পানির স্রোতে খালের বাঁধ ভেঙে যাওয়াতে লবণাক্ত পানি লোকালয়ে ঢুকে পড়ছে। এতে ক্ষেতখোলা, কৃষি জমি, পুকুর, মৎস্য প্রজেক্ট প্লাবিত হয়ে এলাকার অসহায় মানুষ লাখ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে। এলাকার গ্রামীণ সড়ক গুলোতে দীর্ঘদিন যাবৎ সংস্কারের ছোঁয়া লাগেনি, যার ফলে গ্রামীণ জনপদের নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্কুল, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে যেতে পারছেনা। পুরো এলাকা পানি প্লাবিত হওয়ার ফলে চরম দুর্ভোগে পড়েছে মানুষ।

গণ্ডামারা এলাকার বেশ কয়েকজন লোকের সাথে সাথে কথা বলে জানা গেছে, স্থানীয় প্রভাবশালীরা মাছের ঘোনার নামে অধিকাংশ পানি নিষ্কাসন পথ (কালভার্ট) বন্ধ করে রেখেছে, যার ফলে বৃষ্টির পানিতে পুরো এলাকা প্লাবিত হয়ে গেছে। কৃষি পরিবারের মানুষ গুলো নিঃস্ব হয়ে যাচ্ছে, তবুও প্রভাবশালীরা পানি নিষ্কাসন পথ গুলো খোলে দিচ্ছেনা।পানি নিষ্কাসন ব্যবস্থা যথাযথ ভাবে উম্মুক্ত রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park