1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সড়ক যানবাহন শ্রমিক সভাপতি আমির হোসেন সাদু, সাধারণ সম্পাদক জাবেদুল হক

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২৫১ বার পঠিত
মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।
চট্টগ্রামের পটিয়, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, চকরিয়া সড়ক যানবাহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৪৬৩ এর ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি আমির হোসেন সাদু ও মোঃ জাবেদুল হক (জাবেদ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।শনিবার (১৭ আগস্ট) বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে সড়ক যানবাহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচনে দায়িত্বে থাকা নির্বাচন কমিশন।ঘোষিত ফলাফলে আমির হোসেন সাদু (ছাতা প্রতীকে) ১৯৩ ভোট পেয়ে সভাপতি ও মোহাম্মদ জাবেদুল হক জাবেদ (সাইকেল) প্রতীকে ৩৭১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী হন।সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন ৩২২ ভোট, সহ-সাধারণ সম্পাদক নুরুল আমিন ৩০৭ ভোট, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ ৩০২ ভোট, দপ্তর সম্পাদক জহির উদ্দীন ২৬৩ ভোট, প্রচার সম্পাদক মোঃ ফিরোজ ৩৪৮ ভোট, কোষাধ্যক্ষ মোঃ ওসমান ২৬০ ভোট, সদস্য মোঃ বেলাল উদ্দিন ৩৬৪ ভোট, মোঃ বদি আলম ৩২৪ ভোট ও মোঃ জালাল উদ্দীন ২৬৬ ভোট পেয়ে বিজয় লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park