1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে যুবলীগ নেতা নাদিম্যা গ্রেফতারে জনমনে স্বস্তি

  • আপডেট সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২৫৬ বার পঠিত

দৈনিক সবুজ বাংলা ডেস্কঃ

বাঁশখালীতে যুবলীগ নেতা নাদিম ওরফে নাদিম্যাকে আটক করেছে পুলিশ। এতে স্বস্তি ফিরে এসেছে জনমনে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরশাসক আওয়ামী সরকার পদত্যাগের পর আত্মগোপন চলে যায় নাদিম, নিজবাড়ীতে আত্মগোপনে থাকার খবর পেয়ে ২৪ আগস্ট (শনিবার) রাতে অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামি এই যুবলীগ নেতা মোর্শেদুর রহমান নাদিমকে কালীপুরস্থ নিজবাড়ি থেকে গ্রেফতার করে বাঁশখালী থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামী মোর্শেদুর রহমান নাদিম (ওরফে নাদিম্যা) উপজেলার কালীপুর ইউনিয়নের মশিউর রহমান এর পুত্র।

আওয়ামী সরকারের আমলে সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর ছত্রছায়ায় থেকে বিএনপি- জামাতের বিভিন্ন নেতাকর্মীদের উপর হামলা, বসতঘরে লুটপাট, মামলার ভয়ভীতি ও হুমকি- ধমকি দিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, মিথ্যা মামলায় হয়রানি,মারধর ও ভূমি জবরদখলসহ অসংখ্য অ়ভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বাঁশখালীতে জামায়াত- বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাতে সাম্প্রতিকে হিন্দু সম্প্রদায়ের লোকজন ও মন্দিরে হামলার ঘটনা ঘটিয়েছিল এই যুবলীগ নেতা নাদিম। ওই ঘটনায় বিএনপি -জামাতের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হলেও সাবেক এমপির বডিগার্ড হওয়াতে নাদিমের অপরাধ বিএনপি -জামাতের নেতাকর্মীদের ঘাড়ে চাপানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে । এছাড়াও সাংবাদিকের উপর হামলা ও নিরহ মানুষের উপর অত্যাচার -নির্যাতন নিপীড়ন চালালেও যুবলীগ নেতা নাদিমের বিরুদ্ধে কেউ মূখ খোলার সাহস পেতোনা। তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী থাকায় বীরদর্পে নানা অপকর্ম করত নাদিম।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার (ওসি) তোফায়েল আহমেদ জানান, গ্রেফতার নাদিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নাদিম  সাবেক এমপি মোস্তাফিজের একান্ত আস্থাভাজন ও বডিগার্ড। সে দীর্ঘদিন যাবৎ লোকজনকে হয়রানি, চাঁদাবাজি, এমনকি জায়গা দখলসহ সন্ত্রাসী মূলক কর্মকাণ্ড করত। তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। এদিকে নাদিমকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ায় স্বস্তি ফিরে আসে পুরো এলাকায়,এতে বাঁশখালী থানার ওসিকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park