1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে আওয়ামী নেতার হুমকিতে আতংকে অসহায় পরিবার

  • আপডেট সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৮১ বার পঠিত
দৈনিক সবুজ বাংলা ডেস্কঃ
চট্টগ্রামের বাঁশখালী পূর্ব চাম্বল ৭ নং ওয়ার্ড এলাকায় আওয়ামী নেতার হুমকিতে আতংকে দিনাতিপাত করছে মৌলানা আবুল হাশেম নামে এক ভুক্তভোগী পরিবার।

রোববার (২৫আগস্ট) বিকেলে ভুক্তভোগী পরিবারের মৌঃ আবুল হাশেম, আব্দুল আজিজ, আব্দুল মতলব, রুহুল কাদের,শফিউল কাদের,ফজলুল কাদের ওসমানসহ বেশ কয়েকজন সদস্যরা অভিযোগ করে বলেন, বিএস ৫ নং সিটের বিএফ -৪৩৩ এর আওতাধীন সরকারি জায়গাতে বাপ-দাদার আমল থেকেই শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছি, কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে চাম্বলের মোঃ ইমরান রেজা নামে এক আওয়ামী নেতা তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের শত শত গাছপালা কেটে নিয়ে যায়, এসময় তারা আমাদের কিছু জায়গাও জোরপূর্বক দখল করে বিভিন্ন জনকে বিক্রি করে স্থাপনা নির্মাণ করে দিয়েছিল। নিজস্ব বাহিনী থাকায় পুরো এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করে আসছিল এমরান। আওয়ামী নেতাদের ছত্রছায়ায় থেকে মাদক, চাঁদাবাজি, ভুমিদখল, নিরহ মানুষের উপর অত্যাচার, নির্যাতনসহ বীরদর্পে নানা অপকর্ম করলেও তার বিরুদ্ধে কেউ মূখ খোলার সাহস পেতোনা।

সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পদত্যাগের পর আওয়ামী নেতারা আত্মগোপনে চলে গেলেও পূর্ব চাম্বলের পাহাড়ি এলাকায় এখনো পর্যন্ত সক্রিয় রয়েছে আওয়ামী নেতা ইমরান ও তার বাহিনীর লোকজন। তারা প্রতিনিয়তই আমাদের পরিবারের সদস্যদের প্রাণনাশ ও বসতঘর পুড়ে ছাই করে দেয়ার হুমকি- ধমকি দিচ্ছে। এসময় তারা আরো বলেন, গত সপ্তাহে যুবলীগ নেতা আমিনুল ইসলাম নামে এক লোক সরেজমিনে না এসে এই জায়গা আওয়ামী নেতা এমরান রেজার জায়গা বলে দাবি করে (এস টি বাংলা টিভি) নামক একটি অনলাইন পেইজে আমাদের বিরুদ্ধে  ভুয়া ও বানোয়াট মুলক ভিডিও প্রচার করতে দেখা যায়। ওই ভিডিওতে এখানে ইমরানের  মহিষের খামার রয়েছে বলে দাবি করা হয়। যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

যে মহিষের কথা বলা হয়েছে সেই মহিষের মালিক নুরুল আলম, একই এলাকার সৈয়দ আহমেদ, আলী আহমদ, চাঁন মিয়াসহ ৭০ বছর উর্ধ্বে বয়সী বেশ কয়েকজন লোক বলেন, তাদের বুদ্ধি বয়স থেকেই এই জায়গাতে মৌলানা আবুল হাশেমের বাপ-দাদারা বসবাস করে আসছে। এখানে ইমরানের কোন মহিষের খামার নেই। কিন্তু আওয়ামী লীগের আমলে  ইমরান রেজা তার লোকজন নিয়ে এখান থেকে কিছু জায়গা জবরদখল করে নিয়ে টাকার বিনিময়ে বিভিন্ন জনকে বসতঘর নির্মাণ করে দিয়েছে বলে জানিয়েছে তারা।
এই আওয়ামী নেতার অত্যাচার নির্যাতন থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার।

অপরদিকে আওয়ামী নেতা ইমরান রেজা বলেন, জায়গা সরকারের, আমার কাছে ডকুমেন্টস আছে।এই সংক্রান্তে ২০০২-২০০৩ অর্থ বছরে বনায়ন থেকে ২০১৩ সাল ও ২০১৭ সালে ১৬ সদস্যের একটি কমিটি বনায়নের লভ্যাংশ পেয়েছিল মর্মে উল্লেখ থাকলেও ভুক্তভোগী আবুল হাশেম গংদের বসতবাড়িসহ দখলে থাকা জায়গা ওই বনায়নের আওতাধীন ছিলো কিনা তাও সুস্পষ্ট কোন উল্লেখ নেই। এছাড়াও জায়গার মালিকানা সংক্রান্তে কোনো ডকুমেন্টস দেখাতে পারেননি ইমরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park