1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে বিএনপির করা দুই মামলায় আসামী ১১২ জন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।
চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপির দুই নেতার দায়ের করা দুই মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, সাবেক মেয়র শেখ সেলিম হক চৌধুরী, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুর ইউপি চেয়ারম্যান আ ন ম শাহাদাত আলম, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী,খানখানাবাদ ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারসহ আওয়ামী লীগের ১১২ জন নেতাকর্মীকে আসামী করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) আদালত মামলা দুটি আমলে নিয়ে বাঁশখালী থানার ওসিকে এজহার হিসেবে গন্য করতে নির্দেশ দিয়েছেন।

কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী আমিনুর রহমান চৌধুরী বাদী হয়ে ৭৪ জন আসামীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন এবং ৩৮ জন আসামীর নাম উল্লেখ করে সরল ইউনিয়নের বিএনপি নেতা জাফর আহমদ বাদী হয়ে অপর মামলাটি দায়ের করেছে। এই দুই মামলায় আওয়ামী লীগের সর্বমোট ১১২ জন নেতাকর্মীকে আসামী করা হয়েছে।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট এইচ এম হেলান উদ্দিন, এ্যাডভোকেট তকসিমুল গণি ইমন ও এ্যাডভোকেট দিদার আলমসহ কয়েকজন আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park