1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

চাকরির প্রলোভনে বাঁশখালীর এক যুবককে ঢাকায় নিয়ে খুন, পরিবারের দাবি ৪ লাখ টাকা মুক্তিপণ দিতে না পারায় মায়মুনকে খুন করছে ঘাতক খুনি

  • আপডেট সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত
দৈনিক সবুজ বাংলা ডেস্কঃ
চাকরির প্রলোভন দেখিয়ে মোঃ বোরহান উদ্দিন মায়মুন (২২) নামে বাঁশখালীর এক যুবককে ঢাকার যাত্রাবাড়ী নিয়ে যায় কারাগারে পরিচয় হওয়া ঘাতক বন্ধু, মায়মুনের বাবার কাছ থেকে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল সে ঘাতক, মুক্তিপণ দিতে না পারায় মায়মুনকে হত্যা করেছে ঘাতক সবুজ, এমন অভিযোগ করছে নিহতের পরিবার ও স্বজনর।নিহতের পরিবারের দাবি, ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলো খুনি, মুক্তিপণ দিতে না পারায় গলায় তার পেচিয়ে বোরহান উদ্দিন মায়মুনকে খুন করেছে ঘাতক সবুজ। খুনের পর মায়মুনের মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে এবং তার লাশটি ভাড়াবাসার রুমের ভিতরে রেখে দরজায় তালাবদ্ধ করে দিয়ে পালিয়েছে খুনি সবুজ।

নিহত মায়মুন- চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ উত্তর জলদী রুহুল্লাহপাড়া এলাকার মোহাম্মদ ইউনুসের ছেলে। ঢাকার যাত্রাবাড়ি থানা পুলিশ শুক্রবার (৬ সেপ্টেম্বর) তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিহত মায়মুন বাঁশখালী পৌরসভা সভা বিএনপি নেতা কামাল উদ্দীনের চাচাত ভাই বলে জানা গেছে।বাঁশখালী থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, বোরহান উদ্দিন মায়মুন একসময় কারাগারে ছিলেন। ঢাকার একজনের সাথে কারাগারেই তার পরিচয় হয়। পরিচয় সূত্রে ঢাকার সেই বন্ধু জেল থেকে বের হয়ে মায়মুনকে ভাল বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ঢাকায় যেতে বলেন। গত সোমবার বোরহান উদ্দিন মায়মুন ঢাকায় যাওয়ার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার পরিবারের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর মধ্যে শুক্রবার সকালে যাত্রাবাড়ি থানা পুলিশ বাঁশখালী থানায় বোরহান উদ্দিন মায়মুনের লাশ উদ্ধারের বিষয়টি জানালে পুলিশের সহযোগিতায় মায়মুনের পরিবার ঢাকায় গিয়ে শুক্রবার সন্ধ্যায় যাত্রবাড়ি থানা থেকে লাশ বুঝে নেয়।

নিহতের চাচাতো ভাই মোঃ আজিজ জানান, চট্টগ্রাম
কারাগারে সবুজ নামে এক লোকের সাথে মায়মুন
এর পরিচয় হয়। কারাগার থেকে বের হয়ে টাকা খরচ করে সবুজ নামের লোকটাকেও জামিন করে মায়মুনের বাসায় রেখেছিল। ওই সুবাদে ঘাতক সবুজ  ভালো বেতনের চাকরির কথা বলে মায়মুনকে ঢাকার যাত্রাবাড়ী নিয়ে যায়। সেখানে তারা একটি ভাড়াবাসায় রুম ভাড়া নেয়।সেই রুমেই মায়মুনকে খুন করেছে খুনি সবুজ।

ঘাতক সবুজের নাম পরিচয় সব কিছু পাওয়া গেলেও যাত্রবাড়ী থানা পুলিশ এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি। মায়মুনের কাছ থেকে ছিনিয়ে নেয়া মোবাইল থেকে ফোন করে তার বাবার কাছ থেকে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল ঘাতক সবুজ, মুক্তিপণের টাকা দিতে না পারায় মায়মুনকে খুন করেছে ঘাতক সবুজ। শুক্রবার সন্ধ্যায় ঢাকার যাত্রাবাড়ি থেকে লাশ গ্রহণ করেন পরিবারের সদস্যরা। মায়মুন একজন নম্র-ভদ্র স্বভাবের ছেলে। তাকে কেন হত্যা করা হল বুঝতে পারছি না। খুনিকে দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছে নিহত মায়মুনের পরিবার ও স্বজনরা।
বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, যাত্রাবাড়ি থানা থেকে লাশ উদ্ধারের বিষয়টি বাঁশখালী থানাকে অবহিত করার পর সাবেক কাউন্সিলর দীলিপ কুমারকে ফোন করে আমরা মায়মুনের পরিবারকে খুঁজে বের করি। ময়নাতদন্ত রিপোর্ট আসলেই প্রকৃত কারণ উদঘাটন হতে পারে। ঘটনা ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় হওয়াতে আমরা এবিষয়ে এখনো সঠিক কিছু বলতে পারছিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park