1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে একবছরের সাজা ও অর্থদণ্ড প্রাপ্ত এক পলাতক আসামি আটকা পড়লো পুলিশের জালে

  • আপডেট সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ

বাঁশখালীতে মোহাম্মদ জাকের মাঝি (৪১) নামে এক বছরের সাজা ও অর্থদণ্ড প্রাপ্ত এক পলাতক আসামি আটকা পড়লো পুলিশের জালে। পুলিশের জালে আটকা পড়া আসামী মোঃ জাকের হোসেন ওরফে জাকের মাঝি উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ৩ নং ওয়ার্ড এলাকার আব্দুল হাকিমের পুত্র।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদ পেয়ে বাঁশখালী অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলামের নেতৃত্ব এস আই মুরাদ হোসেন ও তার সঙ্গীয় ফোর্স সদস্যরা অভিযান পরিচালনা করে আসামী জাকের মাঝিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জাকের (সিআর নং ৫৫৯/২২) মামলার ১ বছরের সাজা ও ১০ লাখ টাকা অর্থদণ্ড প্রাপ্ত পলাতক আসামী বলে জানিয়েছে থানা সেকেন্ড অফিসার (পুলিশ) কামরুল হাসান কায়কোবাদ।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম জানান, একবছরের সাজা ও অর্থদণ্ড প্রাপ্ত জাকের মাঝি নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। অপরাধীরা যতই ক্ষমতাধর হোকনা কেন তাদের পালিয়ে থাকার কোন সুযোগ নেই। দেশ ও জনস্বার্থে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান রয়েছে বলেও জানান (ওসি) সাইফুল ইসলাম।

এদিকে বাঁশখালী থানায় ওসি হিসেবে যোগাযোগদানের মাত্র কয়েকদিনের ব্যবধানে সাজা ও অর্থদণ্ড প্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় প্রশংসায় ভাসছেন (ওসি) সাইফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park