1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

দুর্গোৎসবকে সামনে রেখে পূজা কমিটির সাথে বাঁশখালী জামায়াতের মতবিনিময়

  • আপডেট সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮২ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ

সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় বড় উৎসব আসন্ন শারদীয় দূর্গোৎসবকে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় বাঁশখালী পূজা উদযাপন কমিটির নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী বাঁশখালী উপজেলা শাখা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শীলকূপ টাইমবাজার হাজ্বী সোলতান আহমদ কমিউনিটি সেন্টারে বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফার সভাপতিত্বে এমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

উপজেলা জামায়াতের সেক্রেটারি ও গণ্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ্ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী পুজা উদযাপন কমিটির সভাপতি ও পৌরসভা ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রণব কুমার দাশ

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ ইসমাঈল হোসেন, ছনুয়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুর রহিম ছানুবী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলার সভাপতি জুবায়ের আহমদ, বাঁশখালী পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবু তাহের, উপজেলা জামায়াতের বায়তুল সম্পাদক মাওলানা মহিউদ্দিন, অফিস সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট জি এম সাইফুল ইসলাম, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য নুরুল আমিন সিকদার, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল্লাহ, জামায়াত নেতা কাজী নুর মোহাম্মদ।

বাঁশখালী পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি ডা. আশীষ কুমার, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক বাবুল কান্তি দেব, সাধারণ সম্পাদক ঝন্টু কুমার দাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলন সম্পাদক রিয়াজুল হক, বাঁশখালী দক্ষিণের ছাত্র শিবির সভাপতি আমিনুল ইসলাম মুকুল প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীর বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

সনাতনী ধর্মাবলম্বীদের পূজনীয় ও ধর্মীয় বড় অনুষ্ঠান দুর্গোৎসবকে নির্বিঘ্নে ও সুন্দর ভাবে উদযাপনে সার্বিক সহযোগিতার লক্ষ্যে সারাদেশের ন্যায় বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বাঁশখালী উপজেলা জামায়াতের নেতৃবৃন্দরা বাঁশখালী পূজা উদযাপন কমিটিসহ সনাতনী নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park