1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে পুলিশের অভিযানে চোলাইমদসহ রবি দাশ নামে এক আসামী আটক

  • আপডেট সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১১২ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া কাথরিয়াগামী রাস্তার উপর থেকে দেশীয় তৈরি চোলাইমদসহ রবি দাশ (২৮) নামে এক আসামীকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।

আটককৃত আসামি রবি দাশ উপজেলার বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া গ্রামের ৮ নং ওয়ার্ড এলাকার তাপস দাশের পুত্র বলে পুলিশ সুত্রে জানা গেছে।

৭ অক্টোবর (সোমবার) দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের তত্ত্বাবধানে থানা পুলিশ এসআই দয়াল চন্দ্র ভৌমিক সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে বৈলছড়ীর ৭ নং ওয়ার্ডের পশ্চিম চেচুরিয়া কাথরিয়াগামী রাস্তার উপর থেকে রবি দাশ নামে এআসামীকে আটক করে পুলিশ। ধৃত আসামীর হেফাজত থেকে দেশীয় তৈরি অন্তত ৮ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। এসময়  পুলিশের অভিযানের টেরপেয়ে মোঃ আব্দুল্লাহ (৩৫) আরেক আসামী পালিয়ে গেছে বলে জানিয়েছে থানা সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।

আটক ও উদ্ধার সংক্রান্তে সত্যতা নিশ্চিত করে
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম জানান, দুর্গোৎসবকে সামনে রেখে মাদক সাপ্লাই ও বিক্রয় করতে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে আসছিল অসাধু শ্রেণির কিছু মানুষ। গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে রবি দাশ নামে এক আসামীকে আটক করেছে পুলিশ। ধৃত আসামীর কাছ থেকে ৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এসময় মোঃ আব্দুল্লাহ নামে আরেক পালিয়ে যায়, আটক ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বাঁশখালীকে মাদকমুক্ত করতে মাদক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি সাইফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park