1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে পুলিশের অভিযানে ৬ আসামী গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৭২ বার পঠিত

হাম্মদ দিদার হোসাইনঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৬ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশনায় থানা পুলিশ সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ, এসআই জসিম উদ্দিন, এসআই আহসান হাবীব, এসআই হাফিজুর রহমান, এসআই গোলাম সরওয়ার ও এসআই দয়াল চন্দ্র ভৌমিকসহ সঙ্গীয় পুলিশ ফোর্স সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ সুত্রে জানা গেছে।

গ্রেফতারকৃত আসামীরা হলো- উপজেলার শেখেরখীল ইউপির ৭ নং ওয়ার্ডের ফকির পাড়ার বলি মাঝির বাড়ীর মোঃ আব্দুল আলিমের পুত্র মোঃ মামুনুর রশীদ (২১), পৌরসভা ৩ নং ওয়ার্ড উত্তর জলদি নোয়া পাড়া এলাকার মৃত কালা মিয়ার পুত্র আমির হোসেন (৪০), সরল ইউপির ৮ নং ওয়ার্ড পাইরাং এলাকার আজগর হোসেনের পুত্র আসহাব উদ্দিন (২২), একই ইউপির ৫ নং ওয়ার্ড পশ্চিম মিনজিরিতলা এলাকার মোঃ লোকমানের পুত্র মোস্তাক (৪০), বৈলছড়ী ইউপির ৩ নং ওয়ার্ড সাজু বর বাড়ীর শামসুল ইসলামের পুত্র তানভীরুল ইসলাম প্রঃ ছোটন (২৪), কালীপুর ইউপির ৯ নং ওয়ার্ড আলীর বর বাড়ীর মৃত নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ রাশেদ (২৬)সহ ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে থানা সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ-আদালতে সোপর্দ করা হয়েছে। বাঁশখালীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমন করতে এঅভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি সাইফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park