1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে কৃষকদের মাঝে বীজ,সার, নগদঅর্থ ও জেলেদের মাঝে গরুর বাছুর বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ

বাঁশখালীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বীজ, সার, নগদ অর্থ বিতরণ উদ্বোধন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে অর্থনৈতিক অসচ্ছল ১৬ জেলে পরিবারকে গরুর প্রদান  অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার।

উপজেলা কৃষি অফিসার আবু সালেকের সভাপতিত্ব অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এনামুল করিম, কৃষি উপ-সহকারী মোহাম্মদ মুহসিন, মৃদুল কান্তিসহ অন্যান্যরা। উপজেলা নির্বাহী অফিসার কৃষকদের মাঝে বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করে আনুষ্ঠানিক ভাবে এ অনুষ্ঠানের কার্যক্রম উদ্বোধন করেন।

বাঁশখালীতে ৭০ হাজার কৃষক রয়েছে। তন্মধ্যে প্রান্তিক এলাকার ৬শ কৃষকসহ ২৬০০ শত কৃষককে বীজ, সার ও নগদ টাকাসহ এই সহায়তা দেয়া হচ্ছে বলে উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে।

এদিকে একই সাথে বাঁশখালীর অস্বচ্ছল জেলেদের মধ্যে উপজেলার মৎস্য অফিসের উদ্যোগে ১৬ জন জেলে ও মৎস্যজীবীর মাঝে গরুর বাছুর বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত গরুর বাছুর গুলো উপকারভুগী জেলে ও মৎস্যজীবীদের মাঝে হস্তান্তর করেন।

এসময় জেলা মৎস্য অফিসার শ্রীবাস চন্দ্র চন্দ, উপজেলা মৎস্য অফিসার (চলতি দায়িত্ব) রাশেদুল হক, জেলা মৎস্য জরিপ কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park