1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীর পুঁইছড়িতে পুকুরের মাছলুট ঘেরাবেড়া ভাংচুর-হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত
দৈনিক সবুজ বাংলাঃ
চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ পুঁইছড়ি ইউপির ৩ নং ওয়ার্ড  এলাকায় পুকুরের মাছলুটে নেয়া, বসতঘরের ঘেরাবেড়া ভাংচুর করে তারের জাল লুট, মিথ্যা তথ্য দিয়ে জায়গা লিজ নিয়ে জায়গা জবরদখল চেষ্টা, হামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে অন্তত অর্ধশতাধিক ভুক্তভোগী পরিবারের মানুষ।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি ৩ নং ওয়ার্ড এলাকায় একটি কালভার্টের উপর ভুক্তভোগীরা এমানববন্ধন করেন।ভুক্তভোগী মোঃ বেলাল উদ্দিন, মৌঃ ওমর ফারুক, ফজলুল করিম, সাইফুল করিম, মনিরুল ইসলাম, দিদারুল ইসলাম, মোঃ জিহাদ, আব্দুল আউয়াল, ত্বকী উদ্দিনসহ মানববন্ধনকারীরা বলেন, একই এলাকার সরওয়ার, নজরুল, খাদেমুল, বোরহান, রায়হান, জয়নাল ও এনামসহ বেশ কিছু বহিরাগত লোকজন সংঘবদ্ধ হয়ে ভুক্তভোগী মোঃ বেলাল উদ্দিনের পুকুর থেকে মাছলুট ও বসতঘরের ঘেরাবেড়ার পাকা খুঁটি ভাংচুর করে তারের জাল লুটে নিয়ে অন্যত্রে বিক্রি করে দিয়েছে।প্রতিপক্ষের এহেন কর্মকাণ্ডে ভুক্তভোগী পরিবারের অন্তত ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন মানববন্ধনে অংশ গ্রহণ কারীরা।

এছাড়াও ভুক্তভোগীর খতিয়ানভুক্ত দখলীয় বসতভিটা ও পুকুরের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল সংলগ্ন খাস জায়গা যুগ যুগ ধরে ভুক্তভোগীদের শিরোপাতি হিসেবে ভোগদখলে থাকলেও উক্ত খাস জায়গা প্রতিপক্ষের লোকজনের দখলে আছে মর্মে মিথ্যা তথ্য উপাত্ত দিয়ে লিজ নিয়ে জবরদখল চেষ্টা করে যাচ্ছে। এসময় অভিযুক্ত সরওয়ার, খাদেমুল, নজরুল বোরহানসহ ঘটনার সাথে জড়িতদের সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোরদাবি জানিয়েছে ভুক্তভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park