1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে সাজাপ্রাপ্ত ২পলাতক আসামীকে পুলিশে গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ
বাঁশখালীতে পৃথক অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ২পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলো- উপজেলার পৌরসভার উত্তর জলদি ৩ নং ওয়ার্ড এলাকার বাদশা মিয়ার পুত্র মোঃ ইব্রাহিম (৩২), অপর আসামি একই উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের বাশিয়া বাড়ীর মৃত ফরিদ আহমদের পুত্র মোঃ হোসেন।

পুলিশ সুত্রে জানা গেছে, রোববার (২৪ নভেম্বর) রাতে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশনায় থানা পুলিশ সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ সঙ্গীয় ফোর্স সদস্যদের নিয়ে উপজেলার উত্তর জলদি ৩ নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ইব্রাহীমকে গ্রেফতার করে। একই দিনে এসআই পেয়ার আহমেদ সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করে পুঁইছড়ি এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ হোসেনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ২পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বাঁশখালী থানায় যোগদানের পর থেকে বিভিন্ন মামলার বেশ কিছু সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক এবং অপরাধ বিরোধী একেরপর এক সফল অভিযান পরিচালনা করে চমক দেখাচ্ছে ওসি সাইফুল ইসলাম। অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকায় প্রশংসায় ভাসছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park