1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রামে উগ্রবাদী ইসকনদের হাতে আইনজীবী হত্যার প্রতিবাদে বাঁশখালীতে আইনজীবীদের বিক্ষোভ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৬২ বার পঠিত
দৈনিক সবুজ বাংলা ডেস্কঃ
ইসকন সন্ত্রাসীরা চট্টগ্রামে আ্যডভোকেট সাইফুল ইসলাম (আলিফ) নামে এক আইনজীবীকে প্রকাশ্যে জবাই করে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে বাঁশখালী আইনজীবী সমিতির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বাঁশখালী আদালত ভবন ও উপজেলা সদর এলাকায় তাৎক্ষণিক ভাবে এই বিক্ষোভ মিছিল করে বাঁশখালী আইনজীবী সমিতি।
সমাবেশে আইনজীবীরা বলেন, ইসকন একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন, এদেশের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করতে ততকালীন আওয়ামী সরকার পতনের পর থেকে তারা বিভিন্ন ভাবে দেশ বিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণস্থ কেন্দ্রীয় জামে মসজিদে ভাংচুর ও মুসল্লীদের উপর হামলার ঘটনা ঘটিয়ে ক্ষান্ত হয়নি এ উগ্রবাদী ইসকন সন্ত্রাসীরা।
এডভোকেট সাইফুল ইসলাম (আলিফ)কে জবাই করে নৃশংস ভাবে হত্যা করেছে ওই ইসকন সন্ত্রাসীরা। অবিলম্বে আইনজীবী হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানিয়েছে আইনজীবি সমিতির সদস্যরা। এসময় আইনজীবী হত্যায় জড়িতদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করে আইনজীবীরা আরও বলেন, ইসকন নামক এ উগ্রবাদী সন্ত্রাসী সংগঠনকে এদেশ থেকে নিষিদ্ধ করার দাবিও জানান আইনজীবীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা আরও বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত এদেশের স্বাধীন সার্বভৌমত্বকে ধ্বংস করতে পায়তারা চালাচ্ছে, বিজেপি নেতার হুমকির পর উগ্রবাদী ইসকন সন্ত্রাসীরা এদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রাহ্মচারীকে গ্রেফতার করায় মঙ্গলবার চট্টগ্রামের আদালত চত্বরে তান্ডব, মসজিদে হামলা ও ভাংচুর করা এবং এডভোকেট সাইফুল ইসলাম (আলিফ)কে প্রকাশ্যে জবাই করে নৃশংস ভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এ উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। দেশ বিরোধী ষড়যন্ত্রকারী উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানান তারা।
বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, আইনজীবী সমিতির সেক্রেটারী অ্যাডভোকেট আবু নাছের, সাবেক সেক্রেটারী এ্যাডভোকেট দিদারুল আলম, এ্যাডভোকেট নাজমুল আলম, এ্যাডভোকেট হেলাল উদ্দিন, এ্যাডভোকেট মিজানুর রহমান, এ্যাডভোকেট ওয়াহিদুল আলম, এ্যাডভোকেট জসিম উদ্দিন, এ্যাডভোকেট মহিউদ্দিন, আইনজীবী সহকারী সমিতির সভাপতি আহমদুর রহমান, সেক্রেটারী মৌলভী হোসাইন উদ্দীন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park