1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে এস আর স্পেশাল সার্ভিস কাউন্টার বসানোর চেষ্টা প্রতিহতের দাবিতে বাস মালিক ও শ্রমিক সংগঠনের বিক্ষোভ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৪৩০ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ
বাঁশখালীতে এস আর স্পেশাল সার্ভিস কাউন্টার বসানোর চেষ্টা প্রতিহতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাঁশখালী-আনোয়ারা বাস মালিক ও বাস শ্রমিক সংগঠন।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পৌরসভার মিয়ার বাজার থেকে উপজেলা সদর এলাকা প্রদক্ষিণ করে থানা গেইটে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

বিক্ষোভকারীরা বলেন, বাঁশখালীতে এস আর স্পেশাল সার্ভিসের কোন ধরনের কাউন্টার বসাতে দেয়া হবেনা। এস আর স্পেশাল বাঁশখালী থেকে কোনো ধরনের যাত্রী উঠাতে পারবেনা, এস আর স্পেশাল সার্ভিস কাউন্টার বসানোর অপচেষ্টা করা হলে বাঁশখালী -আনোয়ারা বাস মালিক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এসময় তারা আরও বলেন, এস আর স্পেশাল সার্ভিস (মিনিবাস) এসড়ক দিয়ে চলাচলের জন্যে বিভিন্ন শর্তাবলী উল্লেখসহ বিগত ৯ নভেম্বর ২০২৩ ইং তারিখে সম্পাদিত চুক্তিনামা সম্পাদন করা হয়েছে,সম্পাদিত ওই চুক্তিনামায় তাদের নির্দিষ্ট কাউন্টার থেকে যাত্রী নিয়ে ক্লোজ ডোরে বাঁশখালী -আনোয়ারা হয়ে চলাচল করার কথা থাকলেও শর্তাবলি উপেক্ষা করে এক শ্রেণির স্বার্থান্বেষী মহল বাঁশখালীতে এস আর স্পেশাল সার্ভিসের কাউন্টার দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু এধরণের অপচেষ্টা কখনো সফল হতে দেবেনা বলে ছাফ জানিয়ে দেন মালিক ও শ্রমিক সংগঠন।

এছাড়াও বাঁশখালীর যাত্রীদের যাতায়াতের জন্যে বাঁশখালীর মালিকানাধীন পর্যাপ্ত বাস গাড়ি থাকলেও এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল জোরপূর্বক এস আর স্পেশাল সার্ভিসের কাউন্টার বসানোর পায়তারা চালাচ্ছে, যাহা বাঁশখালীর শতাধিক বাস মালিক ও কয়েক সহস্রাধিক শ্রমিক পরিবারের পেটে লাথি মারার শামিল। এধরণের আক্রমণাত্বক ও অনৈতিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করলে বাঁশখালীতে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হবে বলেও হুশিয়ারি দেন তারা।

বিক্ষোভ মিছিল শেষে মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতারা বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি)’র সাথে এই সংক্রান্তে বৈঠক করে দীর্ঘ আলোচনা করেন। আলোচনাকালে এসংক্রান্তে বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের এক সাথে বসে আগামী এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেন অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।

 

এসময় উপস্থিত ছিলেন, বাস মালিক সমিতির সভাপতি নাজিম উদ্দীন, সেক্রেটারি নুরুল ইসলাম, অর্থ সম্পাদক নুরুল হক কোম্পানি, শ্রমিক ইউনিয়ন সভাপতি আমির হোসেন সাদু, সাধারণ সম্পাদক জাবেদুল হক (জাবেদ), সাবেক সভাপতি জয়নাল আবেদীন, মালিক সমিতি সদস্য মোঃ আমির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক এহসান উল্লাহ টিটু, পিএবি শ্রমিক ইউনিয়ন আনোয়ারা সেক্রেটারি মোহাম্মদ রফিক, শ্রমিক নেতা  আহমদ কবির মোজাহেরসহ বাস মালিক ও শ্রমিক সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীরা বিক্ষোভে অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park