1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীর সরলে সরকারি খাস জায়গা দখল করতে গিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ১২

  • আপডেট সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২০৯ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ

চট্টগ্রামের বাঁশখালীর সরলে সরকারি খাস জায়গাস্থ লবণ মাঠ ও চিংড়ি ঘের দখল করতে গিয়ে দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে, এতে দুপক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে বলে জানা গেছে।

দুপক্ষের আহতদের ৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আনা হলে তন্মধ্যে ৫জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগ সুত্রে জানা গেছে।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার সরল ইউনিয়ন বেড়িবাঁধ সংলগ্ন সমুদ্র চর এলাকার লবণ মাঠে এই ঘটনা ঘটে। আহতরা হলেন- জয়নাল আবেদীন (২৮), নেজাম উদ্দিন (৩২), সাইফুল ইসলাম (১৭), মোঃ জাবেদ (২২), নেছার উদ্দিন (২৮), সরওয়ার উদ্দিন (৩৫), শোয়াইব (৩৫), ফেরদৌস (৪৮)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সরল ইউপিস্থ বঙ্গোপসাগর তীরবর্তী উপকূলে সরকারি খাস জায়গাস্থ লবণ মাঠ দখল -বেদখল নিয়ে যুগ যুগ ধরে বিরোধ চলছিল। এরই প্রেক্ষিতে সোমবার বিকেলে ডা.গিয়াস উদ্দীনের পক্ষের লোকজন লবণের মাঠ দখল করতে গেলে একই এলাকার সাবেক ইউপি সদস্য মনসুর আলম ওরফে মচ্ছা মেম্বার গ্রুপের লোকজন তাদেরকে বাঁধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কিছু গুলির শব্দ শুনা গেছে বলেও জানিয়েছে স্থানীয়রা।

এবিষয়ে ডা.গিয়াস উদ্দিন বলেন, মুলত এগুলো  সরকারি জায়গা, কিন্তু যার যার সীমানা শিরো পাতি অনুযায়ী আমরা লবণের মাঠ ও চিংড়ি ঘের করে থাকি। আমাদের লোকজন লবণের মাঠে কাজ করতে গেলে প্রতিপক্ষ লোকজন হামলা করে, এতে অনেকই গুলিবিদ্ধ হয়েছে বলেন জানান গিয়াস উদ্দিন।

ঘটনার বিষয়ে জানতে অপরপক্ষের সাবেক ইউপি সদস্য মনসুর মেম্বারের সাথে যোগাযোগের চেষ্টা করলেও মোবাইল সংযোগ পাওয়া যায়নি।এবিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে এখনও পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ থানায় দেয়নাই, অভিযোগ ফেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park