1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বাঁশখালীতে চাঁদাবাজিসহ একাধিক মামলার পলাতক আসামি ত্রাস রাসেল রাহীকে গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫০ বার পঠিত
মুহাম্মদ দিদার হোসাইনঃ
বাঁশখালীতে  চাঁদাবাজি, ডাকাতিসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত শেখ রাসেল রাহী ওরফে ত্রাস রাসেল নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গোপন সংবাদ ভিত্তিতে বুধবার রাতে বাঁশখালী থানার এস আই দয়াল চন্দ্র ভৌমিক সঙ্গীয় ফোর্স সদস্যদের নিয়ে উপজেলার কালীপুর ইউনিয়নের কোকদন্ডী এলাকায় অভিযান পরিচালনা করে, অভিযানকালে  কোকদন্ডীস্থ রাস্তার মাথা এলাকা থেকে আসামি রাসেল রাহীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত শেখ রাসেল রাহী ওই এলাকার মৃত আবুল বশর প্র. বদরুদ্দীনের পুত্র। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ অন্তত ৪টি মামলায় ওয়ারেন্ট রয়েছে বলেও পুলিশ সুত্রে জানা গেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, আসামী শেখ রাসেল রাহীর নিজস্ব সক্রিয় সিন্ডিকেট থাকায় কালীপুর ইউপির কোকদন্ডী এলাকায় দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি, চুরি, ডাকাতিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী মুলক কর্মকাণ্ড করে আসছিল, তার বিরুদ্ধে এসংক্রান্তে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে স্থানীয়রা।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, অপরাধ নির্মূলে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে পরিচালিত অভিযানে শেখ রাসেল রাহী নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত এআসামীকে জেলহাজতে প্রেরণ করে।

উল্লেখ্য, বাঁশখালীতে যোগদানের পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও বাঁশখালীকে  অপরাধমুক্ত করার লক্ষ্যে বিভিন্ন সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, চুরি, ডাকাতি, মাদকদ্রব্য, অস্ত্রবাজ ও  অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে ওসি সাইফুল ইসলামের নির্দেশনায় একেরপর এক সফল অভিযান পরিচালনা করে যাচ্ছে থানা পুলিশ। এরই মধ্যে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, মাদকদ্রব্যসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট থাকা বেশ কিছু পলাতক আসামীকে গ্রেফতার করা ও অপরাধীদের বিরুদ্ধে অপ্রতিরোধ্য অবস্থানে থাকায় প্রশংসায় ভাসছেন ওসি সাইফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park