1. admin@dainiksabujbangla.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাঁশখালী বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক চিকিৎসক ডাঃ দিদারুল হক,কোমর সমান পানিতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছালেন বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা,জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান পানি বন্ধি পরিবারকে পুকুরিয়া জামায়াতের ত্রাণ বিতরণ পানির ভয়াবহতায় নীরবে কাঁদছে পুকুরিয়ার পানিবন্দি ৩ শতাধিক পরিবার বাঁশখালীর পানি বন্দি মানুষের পাশে মানবিক চিকিৎসক ডা. আসিফুল হক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু বাঁশখালীতে সাইন্টিফিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাঁশখালী উপজেলা জামায়াতের যুব বিভাগের বর্ণাঢ্য র‌্যালী

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

মুহাম্মদ দিদার হোসাইনঃ
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রামের বাঁশখালী উপজেলা শাখা যুব বিভাগ।

বাংলাদেশ জামায়াত ইসলামী, চট্টগ্রাম বাঁশখালী উপজেলা শাখা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত র‌্যালীটি সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বাঁশখালী পৌরসভা মিয়াজ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান গেইট থেকে শোভাযাত্রা শুরু করে উপজেলা সদর প্রদক্ষিণ করে প্রধান সড়কের জলদী দারোগা বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গ করা সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ ও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারী ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বদরুল হক বলেন, ১৯৫২ সালের আন্দোলন ছিলো ভাষা সংক্রান্তে বৈষম্য দূর করার দাবিতে আন্দোলন, তৎপরবর্তী বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যদিয়ে ১৯৬৯ এর গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে অসংখ্য শহীদদের জীবন উৎসর্গের মধ্যদিয়ে ১৬ ডিসেম্বরে মহান বিজয় ও স্বাধীনতা পেলেও স্বাধীনতার ৫৩ বছরেও জাতি সেই স্বাধীনতার স্বাদটুকু পারেননি। সার্বভৌমত্বের এদেশে ন্যায় বিচার, সামাজিক, মানবিক, রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত মানুষ।

স্বাধীনতা পরবর্তী সময়ে বাকশাল নীতি বাস্তবায়ন পায়তারা এবং তারই ধারাবাহিকতায় বিগত দীর্ঘ ১৭ বছর যাবত আওয়ামী দুঃশাসনের দমন-পীড়ন, খুন,গুম, গণহত্যা, মিথ্যা মামলায় জড়িয়ে রিমান্ডের নামে অমানবিক নির্যাতন, যুদ্ধাপরাধের নামে মিথ্যা নাটক সাজিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, কামু্রুজ্জামান, মীর কাশেম আলী, আলী আহসান মোজাহিদসহ এদেশের সোনার মানুষ গুলোকে ফাঁসিতে ঝুলিয়ে দেশের স্বাধীন সার্বভৌমত্বকে কলুষিত করেছে তথাকথিত আওয়ামী স্বৈরশাসক। এমনকি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর মতো একজন বিশ্ব নন্দিত মুফাচ্ছিরকেও খুন করে এদেশের ষোল কোটি মানুষের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে ওই জালিম সরকার।

সর্বশেষ ২০২৪ এর জুলাই -আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট গণবিপ্লবের মধ্যদিয়ে আওয়ামী দুঃশাসনের পতনের মধ্যদিয়ে জাতি যে বিজয় অর্জন করেছে সে বিজয়কে সমুন্নত রাখতে এবং ভারতের দাসত্ব থেকে জাতিকে মুক্ত করতে এবং অসাম্প্রদায়িক দেশ গঠনে জাতি, ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বদরুল হক আরও বলেন, তথাকথিত আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যাওয়ার সাথে সাথে তাদের দূর্নীতিবাজ এমপি, মন্ত্রীরাও দেশত্যাগ ও আত্নগোপনে চলে গেছে। 

তবে তাদের প্রেতাত্মারা এখনও পর্যন্ত বিভিন্ন ফেইসবুক, অনলাইন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এদেশের বিরুদ্ধে নানা অপপ্রচারসহ বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। পার্শ্ববর্তী দেশ ভারতও তথাকথিত আওয়ামী স্বৈরাচার সরকারের সেই দূর্নীতিবাজদের  সাথে সুর মিলিয়ে এদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যতই ষড়যন্ত্র করুকনা কেন, ওইসব দুর্নীতিবাজদেরকে বিচারের মুখোমুখি হতে হবে শুধু তা নয় বরং দেশ বিরোধী সকল ষড়যন্ত্রকে রুখে দিতে এদেশের অকুতোভয়ী ছাত্র-জনতা, যুব সমাজ ও সর্বসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে সক্ষম ভাবে মোকাবিলা করতে জন্যে প্রস্তুত থাকতে হবে। সাম্প্রতিকে জাতির ঘাড়ে চাপিয়ে দেয়া সেই বিভেদের দেয়ালকে ভেঙে দেশের স্বাধীন সার্বভৌমত্বকে রক্ষা করতে এবং ঐক্যবদ্ধ দেশ গঠনে ছাত্র-জনতা, যুব সমাজ ও সর্বসাধারণকে সাথে নিয়ে দেশ বিরোধী সকল ষড়যন্ত্রকে রুখে দিতে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা যুব বিভাগের সভাপতি মো. খোরশেদ আলী চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ আরিফ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী, বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, গুনাগরী মা-শিশু ও জেনারেল হাসপাতালের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু নাছের, জেলা কর্মপরিষদ সদস্য, উপজেলা জামায়াতের সাবেক আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ আবু তাহের, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মোক্তার হোসাইন সিকদার, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জি.এম সাইফুল ইসলাম, পৌরসভা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ হোবাইবুল ইসলামসহ মহান বিজয় দিবসের শোভাযাত্রা র‌্যালীতে অংশ গ্রহণকারী বাংলাদেশ উপজেলা যুব বিভাগের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park